Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ধে হলেই গালিগালাজ, মদের আসর! নদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের মারপিট

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (Engineering College) হস্টেলের বাইরে ছাত্রদের সঙ্গে স্থানীয়দের বচসায় উত্তপ্ত নদিয়ার (Nadia) কল্যাণীর উত্তর ভবাণীপুর এলাকা। উভয়পক্ষের বচসায় ইটবৃষ্টি শুরু হয়। এমনকী হস্টেলের (Nadia) ও

সন্ধে হলেই গালিগালাজ, মদের আসর! নদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের মারপিট

শেষ আপডেট: 20 September 2023 10:17

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের (Engineering College) হস্টেলের বাইরে ছাত্রদের সঙ্গে স্থানীয়দের বচসায় উত্তপ্ত নদিয়ার (Nadia) কল্যাণীর উত্তর ভবাণীপুর এলাকা।

উভয়পক্ষের বচসায় ইটবৃষ্টি শুরু হয়। এমনকী হস্টেলের (Nadia) ওয়ার্ডেনকেও মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। অশান্তির খবর পেয়েই বাহিনী নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুপক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তারা। নামানো হয় র‍্যাফ।

কী কারণে এত গণ্ডগোল? স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই বয়েজ হস্টেলের পড়ুয়ারা বাইরে বেরিয়ে গালিগালাজ করে। তাদের তাণ্ডবে এলাকায় মানুষ তিতিবিরক্ত। রাত হলেই মদের আসরের হুল্লোড় শুরু হয়। বহু বার সতর্ক করে কোনও লাভ হয়নি।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কলেজের অধ্যাপক অনিরুদ্ধ বিশ্বাস বলেন, ছাত্রদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, গেটের বাইরে ছাত্ররা নিজেদের মধ্যে কথা বলছিল, তারপরই অশান্তি শুরু করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরেই এই বেসরকারি ইঞ্জিয়ারিং ছাত্রদের সঙ্গে স্থানীয়দের ঝামেলা চলছে। মঙ্গলবার রাতেও ঝামেলা হয়। অধ্যাপকের অভিযোগ, ওইদিন এক ছাত্রকে মারধর করে স্থানীয়রা। বুধবার সেই ঘটনার রেশ টেনে হস্টেল ওয়ার্ডনকেও মারধর করে। দুজন স্থানীয়কে আটক করেছে পুলিশ। থমথমে রয়েছে এলাকা।

আরও পড়ুন: উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান, ফিল্মি কায়দায় শুটআউট


```