Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দুয়ারে সরকারে কলেজ পড়ুয়াদের অংশ নেওয়ার ডাক! জেলাশাসকদের চিঠি লিখল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল, অর্থাৎ পয়লা এপ্রিল থেকে এর শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প (Duyare Sarkar)। সেই প্রকল্পের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এবার প্রতিটি জেলার জেলাশাসকদের নোটিস পাঠানো হল নবান্নের (Nabanna) তরফে। সর

দুয়ারে সরকারে কলেজ পড়ুয়াদের অংশ নেওয়ার ডাক! জেলাশাসকদের চিঠি লিখল নবান্ন

শেষ আপডেট: 31 March 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল, অর্থাৎ পয়লা এপ্রিল থেকে এর শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প (Duyare Sarkar)। সেই প্রকল্পের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এবার প্রতিটি জেলার জেলাশাসকদের নোটিস পাঠানো হল নবান্নের (Nabanna) তরফে।

সরকারি নোটিসে জানানো হয়েছে, এবারের দুয়ারে সরকার প্রকল্প চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। সেই প্রকল্পে সরকারি ক্যাম্পগুলি পরিদর্শন করার সুবর্ণ সুযোগ রয়েছে কলেজ পড়ুয়াদের কাছে। এর ফলে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে তারা পরিচিত হওয়ার সুযোগ পাবে।

জেলাশাসকদের উদ্দেশে লেখা চিঠিতে সরকারের তরফে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের এই প্রকল্পে অংশ নিতে উৎসাহিত করার ক্ষেত্রে স্থানীয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য এসডিও কিংবা বিডিওর সাহায্য নেওয়ার কথাও ভাবা যেতে পারে। এমনকী, স্থানীয় প্রশাসনের সঙ্গে এই মর্মে জুটি বেঁধে কাজ করার ব্যাপারে কলেজগুলির প্রিন্সিপালদের সঙ্গে কথা বলার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গেও ইতিমধ্যে সরকারের তরফে কথা বলা হয়েছে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলির স্পেশাল সেক্রেটারি শ্রীমতি চন্দনি টুডু এবং সরকারি কলেজগুলির সিনিয়র স্পেশাল সেক্রেটারি শিলাদিত্য এই বিষয়ে কোঅর্ডিনেট করবেন বলে জানানো হয়েছে।

তবে বলা বাহুল্য, দুয়ারে সরকার প্রকল্পে অংশগ্রহণ করার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির পঠন-পাঠন ব্যবস্থার যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে।

মোদী কি বিএ, এমএ পাশ? গোপনই থাকবে মার্কশিট, সার্টিফিকেট, রায় গুজরাত হাইকোর্টের


```