Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মমতার সরকার আপনার আরও কাছে পৌঁছতে চায়, এবার বুথ ভিত্তিক শিবিরের ভাবনা নবান্নর

রফিকুল জামাদার সব ঠিক থাকলে আগামী মে মাসের শেষে হতে পারে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সে কথা মাথায় রেখে এবারের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প তৈরি হতে পারে বুথ এলাকা ভিত্তিতে। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ

মমতার সরকার আপনার আরও কাছে পৌঁছতে চায়, এবার বুথ ভিত্তিক শিবিরের ভাবনা নবান্নর

শেষ আপডেট: 20 March 2023 15:39

রফিকুল জামাদার

সব ঠিক থাকলে আগামী মে মাসের শেষে হতে পারে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সে কথা মাথায় রেখে এবারের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প তৈরি হতে পারে বুথ এলাকা ভিত্তিতে। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একথা জানিয়ে দিয়েছেন জেলা শাসকদের। এ ছাড়া তিনি বলেছেন, ‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে যাতে কোনও অভিযোগ শুনতে না হয় তা নিশ্চিত করতে হবে জেলা শাসকদের।

এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু হচ্ছে পঞ্চম পর্যায়ের দুয়ারের সরকার শিবির। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ক্যাম্প তদারকির জন্য তৈরি করে দেওয়া হয়েছে ২৫ জনের টাস্কফোর্স। যার মাথায় রয়েছেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ। মেম্বার সেক্রেটারি হিসাবে রয়েছেন পঞ্চায়েত দফতরের সচিব পি. উল্গানাথান। এই টাস্ক ফোর্সের কাজ হবে দুয়ারে সরকার চলাকালীন শিবিরগুলির উপর নজর রাখা। শুধু তাই নয়, শিবির চলাকালীন রোজ বিকেলে মুখ্যসচিব সংবাদমাধ্যমকে আপডেট দেবেন।

অনেকে মনে করছেন, পঞ্চায়েত ভোটের আগে এটাই শেষ ‘দুয়ারে সরকার’ শিবির হতে চলেছে। তাই সাধারণ মানুষের একেবারে কাছাকাছি পৌঁছতে চাইছে নবান্ন। অর্থাৎ গ্রাম-গরিবের যা যা দরকার রয়েছে তা আরও কাছাকাছি গিয়ে নিষ্পত্তি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। যাতে কোনও গ্যাপ না থাকে। যাতে সরকারের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা কাটানো যায়। এবং পরিষেবা দিয়ে আস্থার সম্পর্ক মজবুত রাখা যায়।

কী কী সুবিধা থাকছে এবারের ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে-

  • খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার।
  • স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ।
  • কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন)।
  • তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক।
  • কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়।
  • এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও মেধাশ্রী সহ আরও বেশ কয়েকটি নতুন পরিষেবা যুক্ত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে।

এখানে বলে রাখা ভাল, দুয়ারে সরকার চালু হওয়ার ঠিক আগে অর্থাৎ ২৮ মার্চ রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্প কেন্দ্রীয়ভাবে সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেকের মতে, এর অর্থ সার্বিক ভাবে সরকার একটা ধারণা তৈরি করতে চাইছে। যার প্রেক্ষাপট অবশ্যই পঞ্চায়েত ভোট।

ডিএ মামলার শুনানি মঙ্গলবার সকালে, সুপ্রিম কোর্টের বেঞ্চে ফের বিচারপতি বদল


```