Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চ মাধ্যমিকে পাশের দাবিতে বিক্ষোভ বাড়ছে, অসন্তোষ কমাতে পদক্ষেপ নবান্নর

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকে সবাই পাশ। উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। মাধ্যমিকের মতো দ্বাদশের এই পরীক্ষাতে ১০০ শতাংশ পাশের হার হয়নি। পরীক্ষায় না বসলেও অকৃতকার্য হয়েছে বেশ কিছু পড়ুয়া। তাদের বিক্ষোভেই এখন রীতিমত

উচ্চ মাধ্যমিকে পাশের দাবিতে বিক্ষোভ বাড়ছে, অসন্তোষ কমাতে পদক্ষেপ নবান্নর

শেষ আপডেট: 24 July 2021 15:45

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকে সবাই পাশ। উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। মাধ্যমিকের মতো দ্বাদশের এই পরীক্ষাতে ১০০ শতাংশ পাশের হার হয়নি। পরীক্ষায় না বসলেও অকৃতকার্য হয়েছে বেশ কিছু পড়ুয়া। তাদের বিক্ষোভেই এখন রীতিমতো হিমশিম খাচ্ছে শিক্ষা সংসদ। এদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এত বিক্ষোভ অসন্তোষের কৈফিয়ত চাইতে সংসদের সভানেত্রী মহুয়া দাসকে নবান্নে তলব করেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সামনের মাসেই শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া। আগামী দিনে অকৃতকার্য পরীক্ষার্থীদের বিক্ষোভ যাতে আর না বাড়ে, তা নিয়ে পদক্ষেপ করছে নবান্ন। সূত্রের খবর, এদিন মুখ্যসচিব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের কাছে জানতে চান কেন পড়ুয়াদের মধ্যে এত অসন্তোষ তৈরি হয়েছে। পুরো বিষয়টা আবার যথোপযুক্ত মূল্যায়ন করা দরকার বলে জানান তিনি। সংসদকে দায়িত্ব নিয়ে এই কাজ করার কথা বলেছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, সঠিক পদ্ধতি মেনেই সমস্ত পড়ুয়ার মূল্যায়ন করেছে তারা। তবু যদি কোনও সমস্যা থাকে তবে তার দায় স্কুলগুলির। স্কুল কর্তৃপক্ষ ভুল তথ্য পাঠিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন যে পদ্ধতিতে করা হয়েছে তার সমস্ত বিস্তারিত তথ্য এদিন মহুয়া দাস নবান্নে নিয়ে এসেছিলেন বলে খবর। তবে শুধু মহুয়া দাস নয়, এদিন রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে আলোচনা হয়, ফেল করা ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ থেকে ভবিষ্যতে যাতে কোনওরকম ল' অ্যান্ড অর্ডার ইস্যু তৈরি না হয় তার ব্যবস্থা করতে হবে। জেলায় জেলায় ছাত্রছাত্রীদের বিক্ষোভ যাতে কলকাতারতেও বড় আকার ধারণ না করতে পারে মাথায় রাখতে হবে সে কথাও। উল্লেখ্য, আজই উচ্চ মাধ্যমিকে পাশের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে পৌঁছনোর চেষ্টা করেছিল বেশ কিছু বিক্ষুব্ধ পড়ুয়া। সেই কথা ভেবেই নিরাপত্তা আরও তৎপর নবান্ন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে জানানো হয়েছে, কোন কোন বিদ্যালয়ে বিক্ষোভ হচ্ছে সে ব্যাপারে তারা যেন সংসদের সঙ্গে আলোচনা করে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। নবান্নে বৈঠকের পর মহুয়া দাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করেছেন। উচ্চ মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল সংক্রান্ত কিছু অভিযোগ বা আবেদন থাকলে উপযুক্ত নথির সঙ্গে তা পেশ করতে হবে। আবেদনের দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করবে সংসদ।

```