Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কয়লার অভাবে বিদ্যুৎ সংকটে দেশ, পুজোয় চিন্তা নেই বাংলায়, আশ্বাস রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: কয়লা (Coal) ঘাটতির জন্য বড়সড় বিদ্যুৎ সংকটের দিকে এগোচ্ছে বেশ কয়েকটি রাজ্য। পরিস্থিতি এখনি সামাল দেওয়া না গেলে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কা বিদ্যুৎ মহলে। সঙ্কটজনক পরিস্থতি অন্ধ্রপ্রদেশের। রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্

কয়লার অভাবে বিদ্যুৎ সংকটে দেশ, পুজোয় চিন্তা নেই বাংলায়, আশ্বাস রাজ্যের

শেষ আপডেট: 9 October 2021 10:04

দ্য ওয়াল ব্যুরো: কয়লা (Coal) ঘাটতির জন্য বড়সড় বিদ্যুৎ সংকটের দিকে এগোচ্ছে বেশ কয়েকটি রাজ্য। পরিস্থিতি এখনি সামাল দেওয়া না গেলে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কা বিদ্যুৎ মহলে। সঙ্কটজনক পরিস্থতি অন্ধ্রপ্রদেশের। রাজ্যের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি সেই মর্মে জরুরি ভিত্তিতে বার্তা পাঠিয়েছেন কেন্দ্রের কাছেও। কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছেন তিনি। জরুরি ভিত্তিতে কয়লা জোগানের আর্জি জানিয়েছেন। বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন রবিবার, নিরাপত্তায় জোর হাসিনা সরকারের শুধু অন্ধপ্রদেশই নয়, দেশের একাধিকা রাজ্যে এই মুহূর্তে কয়লার ঘাটতি প্রকট হয়ে উঠছে। তার জেরে অদূর ভবিষ্যতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামনে পুজো, কয়লা নিয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাংলা? পুজোয় বিদ্যুতের সংকট দেখা দেবে না তো? নবান্ন সূত্রের খবর, তেমন কোনও সম্ভাবনা একেবারেই নেই পশ্চিমবঙ্গে। এ প্রসঙ্গে এদিন নবান্নের এক আধিকারিক বলেন, দেশে যে কয়লার সংকট রয়েছে তা আমরা জানি। এটা নতুন কিছু নয়। কিন্তু এ ব্যাপারে ভাল জায়গায় আছে পশ্চিমবঙ্গ। এখানে এই মুহূর্তে পর্যাপ্ত কয়লা মজুত আছে। কেন্দ্রকে চিঠি দিতে হবে, এমন জায়গায় এখনও পৌঁছয়নি বাংলা। আমরা আশা রাখছি পুজোয় বিদ্যুতের ঘাটতি হবে না। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```