Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছেলেমেয়েদের বৃত্তির টাকা দিল্লি ফেরত চলে যাবে, কেউ বাকি পড়ল কি? জেলাকে খুঁজতে বলল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির তফসিলি জাতি (SC) ও অন্যন্য অনগ্রসর শ্রেণির (OBC) ছাত্রছাত্রীরা সরকারের থেকে বৃত্তি (students scholarship) বাবদ একটা টাকা পায়। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কেন্দ্র এই খাতে যা অর্থ বরাদ্দ করেছিল

ছেলেমেয়েদের বৃত্তির টাকা দিল্লি ফেরত চলে যাবে, কেউ বাকি পড়ল কি? জেলাকে খুঁজতে বলল নবান্ন

শেষ আপডেট: 25 July 2023 17:54

দ্য ওয়াল ব্যুরো: নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির তফসিলি জাতি (SC) ও অন্যন্য অনগ্রসর শ্রেণির (OBC) ছাত্রছাত্রীরা সরকারের থেকে বৃত্তি (students scholarship) বাবদ একটা টাকা পায়। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য কেন্দ্র এই খাতে যা অর্থ বরাদ্দ করেছিল, তার সবটা খরচ হয়নি। তার কারণ, জেলাগুলি থেকে অত সংখ্যায় আবেদন জমা পড়েনি। তা ছাড়া যা আবেদন জমা পড়েছে, তার মধ্যে কিছুর স্কুল স্তরে ভেরিফিকেশন বকেয়া রয়েছে।

সার্বিক এই পরিস্থিতিতে মঙ্গলবার জেলা শাসকদের জরুরি বার্তা পাঠাল নবান্ন (Nabanna)। ওই বার্তায় বলা হয়েছে, ব্লক ও স্কুল স্তরে যত ভেরিফিকেশন বকেয়া রয়েছে তা ২৯ জুলাইয়ের মধ্যে শেষ করতেই হবে। না হলে ৩১ জুলাই টাকা ফেরত চলে যাবে ভারত সরকারের কাছে। তা ছাড়া নতুন আবেদন নিয়ে ভেরিফিকেশন করার নির্দেশও দিয়েছে নবান্ন।

ছেলেমেয়েরা যাতে ছাত্রবৃত্তির জন্য আবেদন করতে পারে, সে ব্যাপারে একটা প্রচারও জরুরি ছিল। নবান্ন মনে করছে, জেলা, ব্লক ও স্কুল স্তরে সেই সচেতনতা প্রচারের অভাব রয়েছে। কারণ, তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণির বহু ছাত্রছাত্রী হয়তো জানেই না যে তারা ছাত্রবৃত্তি পাওয়ার যোগ্য। অর্থাৎ এ জন্য যে ড্রাইভ চালানোর দরকার ছিল তা হয়নি বলেই মনে করা হচ্ছে।

ছাত্রবৃত্তির জন্য তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েসিস পোর্টালের (OASIS Scholarship portal) মাধ্যমে আবেদন জমা দিতে পারে। ২০২২-২৩ সালের জন্য ২৯ জুলাই পর্যন্ত আবেদন জমা করা করা যাবে বলে নবান্ন জানিয়েছে। নবান্ন জেলা শাসকদের পরিষ্কার ভাবে জানিয়েছে, জেলার স্কুলগুলির নোটিস বোর্ডে এই বিজ্ঞপ্তি বড় করে প্রকাশ করতে হবে। যাতে ছেলেমেয়েরা জানতে পারে যে আবেদন জমা দেওয়ার জন্য হাতে আর মাত্র ৩ দিন রয়েছে। আবার ২০২৩-২৪ আর্থিক বছরের জন্যও আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া চলছে। তা অক্টোবর পর্যন্ত নেওয়া হবে।

প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্তরে ছাত্রছাত্রীরা মাসে দেড়শ টাকা থেকে সাড়ে সাতশ টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে। বছরে দশ মাস তারা এই টাকা পায়। তাদের পড়াশোনার জন্য এটা উপযোগী বলেই মনে করে সরকার।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য জেলা শাসকরা প্রচার চালান, ছাত্রছাত্রীদের কাছে খবর পৌঁছে দেন, সে ব্যাপারেও তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রভাবে কীভাবে এরাজ্যে বাড়তে পারে ডেঙ্গির সংক্রমণ, ব্যাখ্যা দিলেন অতীন


```