Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএএস অফিসারদের বিশেষ ভাতা বাড়িয়ে দিল নবান্ন, ব্রাত্য ডব্লুবিসিএসরা

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ সরকারের অধীন আইএএস (IAS) অফিসারদের স্পেশাল অ্যালাওয়েন্স বা বিশেষ ভাতা বৃদ্ধি করল নবান্ন। সোমবার এই ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, রাজ্য সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট ও অন্যান্য পদস্থ আইএ

আইএএস অফিসারদের বিশেষ ভাতা বাড়িয়ে দিল নবান্ন, ব্রাত্য ডব্লুবিসিএসরা

শেষ আপডেট: 8 November 2021 15:31

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ সরকারের অধীন আইএএস (IAS) অফিসারদের স্পেশাল অ্যালাওয়েন্স বা বিশেষ ভাতা বৃদ্ধি করল নবান্ন। সোমবার এই ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, রাজ্য সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট ও অন্যান্য পদস্থ আইএএস অফিসারদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে। সাব ডিভিশনাল অফিসারদের ক্ষেত্রে ২ হাজার টাকা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে আড়াই হাজার টাকা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষেত্রে তিন হাজার টাকা, কমিশনারবা ডিরেক্টরদের ক্ষেত্রে তিন হাজার টাকা, সেক্রেটারিদের ক্ষেত্রে ৪ হাজার টাকা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারিদের ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং চিফ সেক্রেটারির ক্ষেত্রে ৬ হাজার টাকা করে বিশেষ ভাতা বাড়ছে। এতে রাজ্যপালের অনুমোদন চাওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে। উল্লেখ্য, আইএএস অফিসারদের বিশেষ ভাতা বৃদ্ধি করা হলেও এখনও ঝুলেই আছে ডব্লুবিসিএস অফিসারদের ভাতা। যা নিয়ে আধিকারিকদের মধ্যে দানা বেঁধেছে ক্ষোভ, তেমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে। দীর্ঘদিন ধরেই ডব্লুবিসিএস অফিসারদের বিশেষ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়নি।

```