Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকাল ট্রেন এখনই নয়, আরও ১৫ দিন বিধিনিষেধ বাড়ল বাংলায়

দ্য ওয়াল ব্যুরো: আরও ১৫ দিন রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে দিল নবান্ন (Nabanna)। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ (Covid Restriction) বলবত থাকবে। অর্থাৎ লোকাল ট্রেনের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হল। অজানা জ্বর প্রাণঘাতী উত্তরবঙ্গ

লোকাল ট্রেন এখনই নয়, আরও ১৫ দিন বিধিনিষেধ বাড়ল বাংলায়

শেষ আপডেট: 15 September 2021 07:25

দ্য ওয়াল ব্যুরো: আরও ১৫ দিন রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে দিল নবান্ন (Nabanna)। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ (Covid Restriction) বলবত থাকবে। অর্থাৎ লোকাল ট্রেনের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হল। অজানা জ্বর প্রাণঘাতী উত্তরবঙ্গে, জলপাইগুড়িতে মৃত তিন মাসের শিশু, রায়গঞ্জে আক্রান্ত অনেক বুধবার সকালে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে। বলা হয়েছে রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করেই আরও ১৫ দিন বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের মানুষের রাত্রিকালীন চলাফেরায় নিষেধাজ্ঞা বহাল থাকছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা করা যাবে না। সেইসঙ্গে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং সব জায়গায় যথাসম্ভব কোভিড দূরত্ববিধি মেনে চলতে হবে। তা না হলে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। গত কয়েক মাস ধরে কোভিড বিধিনিষেধ জারি রয়েছে রাজ্যে। ধাপে ধাপে তা শিথিলও করা হয়েছে। তবে বাকি সব কিছু আগের মতো চললেও এখনও লোকাল ট্রেন বন্ধই রেখেছে রাজ্য সরকার। এদিকে রাজ্যে আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন। ভবানীপুরের এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, কোভিড আবহে যখন ভোট করা যাচ্ছে তখন লোকাল ট্রেন কেন এখনও বন্ধ করে রাখা হয়েছে? তবে সরকার বারয়ার জানিয়েছে এখনও লোকাল ট্রেন পুরোদমে চালু করে দেওয়ার মতো পরিস্থিতি আসেনি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```