Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ধেয়ে আসছে সিতরাং, এনডিআরএফ ও এসডিআরএফ দলকে প্রস্তুত থাকতে বলল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে সিতরাং (Sitrang)। ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে। যদিও কতটা তীব্রতায় এই ঘূর্ণিঝড় আসছে, কোথায় আছড়ে পড়বে, এই নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা নেই আবহাওয়া দফতরের তরফে। তবে এই ঝড় মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে

ধেয়ে আসছে সিতরাং, এনডিআরএফ ও এসডিআরএফ দলকে প্রস্তুত থাকতে বলল নবান্ন

শেষ আপডেট: 21 October 2022 09:40

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে সিতরাং (Sitrang)। ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে। যদিও কতটা তীব্রতায় এই ঘূর্ণিঝড় আসছে, কোথায় আছড়ে পড়বে, এই নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা নেই আবহাওয়া দফতরের তরফে। তবে এই ঝড় মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে নবান্ন (Nabanna)।

শুক্রবার নবান্নে সব দফতরের সচিবদের সঙ্গে এই ঘূর্ণিঝড় নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছিলেন দক্ষিণের জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপাররাও। নবান্ন সূত্রের খবর, এই বৈঠকে ঠিক হয় এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকবে ১৫টি এনডিআরএফ টিম ও ২০টি এসডিআরএফ দল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নৌসেনার আধিকারিকরাও।

কালীপুজোর সময় এই ঘূর্ণিঝড় নিয়ে উদ্বিগ্ন নবান্ন। ঝড়ের গতিবিধি নিয়ে আলিপুর আবহাওয়া দফতর যেমন আপডেট দেবেন সেইমতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জনা গেছে। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে মাইকিং শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগেভাগেই সেচ দফতরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এদিন বৈঠকে সেই নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। আবহাওয়া দফতর সূত্রে এখনও পর্যন্ত যা খবর, ২৪ ও ২৫ তারিখ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুই ২৪ পরগনা ছাড়াও পূর্ব মেদিনীপুরে। তবে এই ঝড় দক্ষিণ ২৪ পরগনা ছুঁয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে।

এদিনের বৈঠক থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইন্টিগ্রেড কন্ট্রোলরুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নবান্নে চালু হবে একটি কন্ট্রোলরুম। আরও জানানো হয়, নদী বাঁধ এলাকায় এলাকায় মাইকিং করতে হবে। প্রসঙ্গত, আপৎকালীন কাজের সঙ্গে যুক্ত সকলকে ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি উপযুক্ত ত্রাণ মজুদ রাখারও কথা বলা হয়েছে নবান্নের তরফে। ২৩ তারিখ থেকে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় সিতরাং আছড়ে পড়ার সম্ভাবনায় ভয়ে কাঁটা সুন্দরবন


```