Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় রোজ অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হচ্ছে ৫০০-র বেশি, টাস্ক ফোর্স গড়ল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে অ্যাডেনোভাইরাস (Adenovirus)। প্রতিদিনই কোনও না কোনও শিশুর মৃত্যু হচ্ছে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শয্যা সঙ্কটে ভুগছে বাংলা। এই ভাইরাস নিয়ে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট যথেষ্ট উদ্বেগের সৃ

বাংলায় রোজ অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হচ্ছে ৫০০-র বেশি, টাস্ক ফোর্স গড়ল নবান্ন

শেষ আপডেট: 11 March 2023 14:02

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে অ্যাডেনোভাইরাস (Adenovirus)। প্রতিদিনই কোনও না কোনও শিশুর মৃত্যু হচ্ছে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শয্যা সঙ্কটে ভুগছে বাংলা। এই ভাইরাস নিয়ে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। অ্যাডেনোভাইরাস নিয়ে রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখতে স্পেশাল টাস্ক ফোর্স (Task Force) গঠন করল নবান্ন (Nabanna)।

শনিবার এই ভাইরাস নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠক থেকে তিনি সংবাদিকদের মুখোমুখি হয়ে এই স্পেশাল টাস্কের কথা বলেন। মুখ্যসচিবের নেতৃত্বে ৮ সদস্যের এই কমিটিতে রয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, আলাপন বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ।

এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানান, এখনও পর্যন্ত রাজ্যে অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। এই ১৯ জনের মধ্যে ১৩ জন ছিল কো-মোর্বিডিটি রোগী। তিনি আরও বলেন, এই ভাইরাসে আক্রান্তের হার আগের তুলনায় কিছুটা কমেছে। আগে যেখানে প্রতিদিন ৮০০ থেকে ৮৫০ আক্রান্তের খবর মিলত, এখন সেটা এসে দাঁড়িয়েছে ৫০০ থেকে ৬০০তে। যা ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফে।

পাশাপাশি, রাজ্য সরকারের তরফে এই ভাইরাস মোকাবিলায় বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে

  • রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে ও হাসপাতালে অ্যাডেনোভাইরাস নিয়ে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে।
  • পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। করোনার সময়ও এই একই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার।
  • পর্যাপ্ত অক্সিজেন ও অক্সিজেন সরবরাহের সরঞ্জাম রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
  • প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রে ও হাসপাতালে শিশুদের জন্য বিশেষ ইউনিট খোলার কথা বলা হয়েছে। এবং সেখানে যেকোনও চিকিৎসার সবরকম প্রয়োজনীয় সরঞ্জাম থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
  • যেকোনও প্রয়োজনে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে।
  • ব্লক হাসপাতাল থেকে জেলা স্তরের হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য সর্বোচ্চ মানের চিকিৎসার সরঞ্জাম রাখতে হবে।
  • কমিউনিটি স্তরে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
  • শিশু বিভাগের কর্মীদের সব ছুটি বাতিল করার কথা বলা হয়েছে।

ডিএ ধর্মঘটের বিরুদ্ধে স্কুলে গেছিলেন তৃণমূল বিধায়কের মেয়ে, শনিবার গ্রুপ-সিতে তাঁরও চাকরি গেল


```