Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবমীতে দেবীর ভোগে ইলিশ-চিংড়ি-পাবদা-কাতলা-বোয়াল, রীতি মেনে পুজো বৈকুন্ঠপুর রাজবাড়িতে

যেহেতু এখানে কালিকা পুরাণ মতে পুজো হয় তাই দেবীর ভোগে পোলাও ও সাদা ভাতের সঙ্গে থাকে ৫ রকমের মাছ-সহ অন্যান্য তরিতরকারি এবং চাটনি, দই ও মিষ্টি। পুজো দেখতে নবমীর সকাল থেকে ভিড় করেন ভক্তরা।

নবমীতে দেবীর ভোগে ইলিশ-চিংড়ি-পাবদা-কাতলা-বোয়াল, রীতি মেনে পুজো বৈকুন্ঠপুর রাজবাড়িতে

শেষ আপডেট: 23 October 2023 17:36

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাজা নেই। নেই রাজ্যপাট। কিন্তু রয়ে গেছে রাজ পরিবারের প্রাচীন রীতি। সেই নিয়ম-রীতি মেনে আজও হয়ে আসছে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। হাঁস, পায়রা, আখ, চালকুমড়ো আর বাতাবিলেবু বলি দিয়ে নবমীর পুজো হল জলপাইগুড়ি রাজবাড়িতে।

এবারে রাজবাড়ির পুজো ৫১৪ বছরে পা দিল। রাজ পরিবারের প্রাচীন রীতি মেনে নবমী তিথিতে আয়োজন হয়েছিল পাঁচ বলির। বলির পর শুরু হয় নবমী পুজো। নিয়ম মেনে নবমী তিথিতে হরিদ্বার, পুরী-সহ বেশ কয়েক জায়গার জল দিয়ে দেবীকে মহাস্নান করানো হয়। তারপর হয় পুজো। নবমীতে মহাযজ্ঞও হল রীতি মেনে।

যেহেতু এখানে কালিকা পুরাণ মতে পুজো হয় তাই দেবীর ভোগে পোলাও ও সাদা ভাতের সঙ্গে থাকে ৫ রকমের মাছ-সহ অন্যান্য তরিতরকারি এবং চাটনি, দই ও মিষ্টি। পুজো দেখতে এদিন সকাল থেকে ভিড় করেন ভক্তরা।

রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল বলেন, ‘‘মহা নবমীতে দেবীকে দেশের নানা প্রান্তের জল দিয়ে স্নান করানো হয়। পায়রা, হাঁস, আখ, চালকুমড়ো ও বাতাবি লেবু বলি দেওয়ার পর পুজো শুরু হয়। দেবীর ভোগ সাজিয়ে দেওয়া হয় ইলিশ, চিংড়ি, পাবদা কাতলা, বোয়াল এই ৫ রকমের মাছের পদে। সঙ্গে অন্য তরকারি এবং চাটনি, দই, মিষ্টি।’’


```