Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দোলে ঘর ছেড়ে দেন পর্যটকদের, ঠাঁইনাড়া হয়েই লক্ষ্মীলাভ করেন নবদ্বীপের বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সারাবছর কারও রোজগার হয় ভ্যান চালিয়ে, কেউ আবার তাঁত শ্রমিক। ভাতের থেকে ভাতের ফ্যান খেয়েই বেশিদিন কেটে যায়। অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। তবে দোল (Dolyatra) এলে পরিস্থিতি কিছুটা বদলায়। বিভিন্ন জেলা, ভিনরাজ্য থেকে পর্যটক

দোলে ঘর ছেড়ে দেন পর্যটকদের, ঠাঁইনাড়া হয়েই লক্ষ্মীলাভ করেন নবদ্বীপের বাসিন্দারা

শেষ আপডেট: 2 March 2023 05:43

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সারাবছর কারও রোজগার হয় ভ্যান চালিয়ে, কেউ আবার তাঁত শ্রমিক। ভাতের থেকে ভাতের ফ্যান খেয়েই বেশিদিন কেটে যায়। অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। তবে দোল (Dolyatra) এলে পরিস্থিতি কিছুটা বদলায়। বিভিন্ন জেলা, ভিনরাজ্য থেকে পর্যটক (tourists) আসে। গমগম করে এলাকা। তাই এই দিনগুলো আরও বেশি টাকা রোজগার করতে নিজেদের ঘরগুলোও ছেড়ে দেন নবদ্বীপের (Nabadwip) বিভিন্ন এলাকার বাসিন্দা। পর্যটকদের ঘর ভাড়া দিয়ে নিজেরা তাঁবু খাটিয়ে কোনওরকমে কাটিয়ে দেন। বদলে উপার্জন করেন কিছু টাকা, যা দিয়ে বছরের কয়েকটা মাস সংসার চালাতে খানিক সুরাহা হয়।

নবদ্বীপের চৈতন্যপল্লি, হরিতলা, সমাজপাড়ার মতো বেশ কিছু এলাকার বাসিন্দারা নিজেদের ঘরে থাকতে দেন দোল উৎসব দেখতে আসা পর্যটকদের। জানা গেছে, প্রায় ১৫০-২০০ পরিবার এইসময় নিজেদের আস্তানা পর্যটকদের ভাড়া দেন। শুধুই কি অন্য জেলা বা ভিনরাজ্য? না। বরং বিদেশ থেকেও পর্যটকরা এইসময় নবদ্বীপে আসেন। ব্রাজিল, জার্মানি, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো একাধিক দেশ থেকে বিদেশিরা এইসময় ঘুরতে আসেন শ্রীচৈতন্যের এলাকায়। দোলযাত্রায় সামিল হন। আর অতিথিদের জন্য নিজেদের বাড়ির দরজা খুলে দেন নবদ্বীপবাসী।

চৈতন্যপল্লির এক বৃদ্ধা বলেন, "স্বামী মারা গিয়েছেন বহুবছর আগে। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে এক ছেলে, এক মেয়ে নিয়ে কোনওরকমে সংসার চালাই। এখন আমার টিনের বাড়ির একটি ঘরে দিল্লির এক ভক্ত মহিলা রয়েছেন। এই ক'দিন যা রোজগার হবে, তাই দিয়ে সংসারে একটু সুরাহা হবে।" অন্যদিকে নেতাজিনগরের এক বাসিন্দা জানান, "ছোটখাট ব্যবসা আছে। সেখান থেকে সামান্য আয় হয়। ওতে সংসার চলে না। তাই দোলের সময়টুকু ঘর ভাড়া দিতে শুরু করেছি গতবছর থেকে।"

যদিও এভাবে ঘর ভাড়া দেওয়া আইনত স্বীকৃত নয়। তবে গরিব মানুষদের কথা ভেবে এই কাজ বন্ধ করেনি পুলিশ। কিন্তু পর্যটক এবং স্থানীয় বাসিন্দা, সবার নিরাপত্তার দিকটি নজরে রাখা হচ্ছে। তাই যাঁরা ঘর ভাড়া দিচ্ছেন, তাঁরা যেন প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখেন সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। নির্দিষ্ট কাগজপত্র ছাড়া ঘর ভাড়া দিতে বারণও করা হয়েছে।

কষ্টিপাথরে তৈরি হচ্ছে নৈহাটির বড়মা! সারাবছরই মায়ের দর্শন পাবেন পুন্যার্থীরা


```