
শেষ আপডেট: 4 April 2022 13:44
দ্য ওয়াল ব্যুরো: 'ন্যাক' (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল)-এর গ্রেড 'এ' রেটিং পেল গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও ডেন্টাল কলেজে এই গ্রেড পেল (NAAC)।
আরও পড়ুন: শিল্প সম্মেলনের আগে সেজে উঠবে ‘মা’, উড়ালপুলের গায়ে নতুন রঙের প্রলেপ
জেআইএস গ্রুপের অন্তর্গত এই ডেন্টাল কলেজটি ছাড়াও নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিও গ্রেড 'এ' রেটিং লাভ করেছে 'ন্যাক'-এর থেকে। উভয় কলেজের জন্যই এই স্বীকৃতি আগামী পাঁচ বছরের জন্য বৈধ।
'ন্যাক'-এর স্বীকৃতি দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে সর্বোচ্চ বলে মান্য করা হয় এবং গুরুনানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ প্রায় তিন বছর ধরে এই স্বীকৃতি লাভ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এই ডেন্টাল কলেজটি আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে সফটওয়্যার-ভিত্তিক ব্লেন্ডেড (মিশ্রিত) লার্নিং ব্যবহার করে বিশ্বমানের স্মার্ট ক্লাস এবং ফ্লিপ ক্লাসের এক সুন্দর কাঠামো তৈরি করেছে। এর ফলে শিক্ষার্থীদের সঠিক প্রশিক্ষনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ তথা পূর্ব-ভারতে প্রথম কলেজ যারা সিএডি-সিএএম সিরামিক ল্যাবও চালু করেছে।
জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং এ ব্যাপারে বলেছেন 'গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ গত ১৮ বছর ধরে ডেন্টাল শিক্ষা এবং যথাসম্ভব কম খরচে রোগীদের চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করছে। এবার 'ন্যাক'-এর এই স্বীকৃতি আমাদের বিশ্বমানের ডেন্টাল শিক্ষা প্রদানে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করল এবং এটি সম্ভবপর হল কলেজের সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তির কঠোর পরিশ্রমের ফলে।
তিনি আরও বলেন, আমাদের গ্রুপের নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজটিও দীর্ঘদিন ধরে নিজ ক্ষেত্রে বিভিন্ন সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে যা সত্যিই গর্বের বিষয়।'