
শেষ আপডেট: 28 December 2022 07:36
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দুই বন্ধুর (friends) রহস্যমৃত্যুতে (mysterious death) জোর উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে। সূত্রের খবর, গত শুক্রবার রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসী পাড়ায় ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। মঙ্গলবার সন্ধেয় মারা যান তাঁরা দুজন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ির আমবাড়ি থানার অন্তর্গত ভান্ডারীগঞ্জ গ্রামে। পরিবারের অভিযোগ, ওঁরা খুন (murder) হয়েছেন।
জানা গেছে, ভান্ডারীগঞ্জের ওই দুই যুবকের নাম সাহেদ আলি ও মুক্তি আজম। এলাকাবাসীদের দাবি, দুজনেই খুব ভাল বন্ধু ছিল। গত শুক্রবার আহত অবস্থায় দুই বন্ধুকে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন ছিলেন দুজন। মঙ্গলবার রাতে মৃত্যু হয় দুজনেরই।
দুই বন্ধুর পরিবারের দাবি, ওঁদেরকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুই পরিবারই। অভিযোগ, শুক্রবার সন্ধেয় কেউ বা কারা ওই দুজনকে ফোন করে রাজগঞ্জের সন্ন্যাসীপাড়ায় ডেকেছিল। তারপর রাতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত করুক পুলিশ।
বাঁকুড়ার পথে দাউদাউ আগুনে পুড়ল গাড়ি, রান্নার গ্যাসে চলছিল বলে অনুমান