Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ, সকালে দেহ উদ্ধার ধান খেতের ধারে! আউশগ্রামে মহিলার রহস্যমৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: 'ডাক্তার দেখাতে যাচ্ছি', বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। গোটা রাত নিখোঁজ থাকার পর সকালে ধান জমির ধারে পাওয়া গেল মৃতদেহ। এক আদিবাসী মহিলার রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আউশগ্রামে (Aushgra

ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ, সকালে দেহ উদ্ধার ধান খেতের ধারে! আউশগ্রামে মহিলার রহস্যমৃত্যু

শেষ আপডেট: 9 August 2023 08:02

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: 'ডাক্তার দেখাতে যাচ্ছি', বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। গোটা রাত নিখোঁজ থাকার পর সকালে ধান জমির ধারে পাওয়া গেল মৃতদেহ। এক আদিবাসী মহিলার রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আউশগ্রামে (Aushgram)।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সুমি সরেন। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। সোমাইপুর লাইকিনী পাড়ার বাসিন্দা। বেশ কয়েকবছর আগে মারা গেছেন সুমিদেবীর স্বামী। ছেলে-বৌমার সঙ্গেই থাকতেন তিনি।

বুধবার সকালে কয়েকজন গ্রামবাসী মাঠে যাওয়ার সময় ধানজমির আলের পাশে সুমিদেবীর রক্তাক্ত মৃতদেহ (Mysterious Death) পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই মহিলার মুখে ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের অনুমান কেউ বা কারা তাকে খুন করে পালিয়ে গিয়েছে।

গ্রামবাসীদের দাবি, সুমিদেবীর সঙ্গে গ্রামের কারও বিরোধ ছিল না। তিনি নিজের মতোই থাকতেন। ছেলে-বৌমার সঙ্গেও ভালো সম্পর্কই ছিল তাঁর।

খবর পেয়ে আউশ গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।

ডিএসপি বীরেন্দ্র পাঠক জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করা হয়েছে ওই মহিলাকে। মৃতার ছেলে থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত কাউকে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক বা গ্রেফতার করা হয়নি। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

মৃতের আত্মীয় বালি সরেন জানান, মঙ্গলবার সন্ধেবেলায় হাতের সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সুমি। রাত বাড়লেও বাড়িতে ফিরে আসেননি। তাতেই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন ছেলে-বৌমা। লোকজন নিয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে পুলিশের জন্য তাঁরা সকাল হওয়ার অপেক্ষা করছিলেন। যদিও পুলিস আসার আগেই খবর আসে, ধান খেতের কাছে সুমির দেহ পাওয়া গেছে।

আরও পড়ুন: মরুদেশের খেজুর ফলছে কলকাতার কাছেই! দেখুন ভিডিও


```