Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইদের জন্য করোনার সঙ্গে আপস নয়, লকডাউনে ছাড় চায় না বাংলার মুসলিমরা

দ্য ওয়াল ব্যুরো: বকরি ইদের জন্য কেরল সরকার তিন দিন কড়া লকডাউনে বেশ কিছু ছাড় দিয়েছে। যা নিয়ে জাতীয় স্তরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে মহামারী পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেরলের বা

ইদের জন্য করোনার সঙ্গে আপস নয়, লকডাউনে ছাড় চায় না বাংলার মুসলিমরা

শেষ আপডেট: 19 July 2021 12:02

দ্য ওয়াল ব্যুরো: বকরি ইদের জন্য কেরল সরকার তিন দিন কড়া লকডাউনে বেশ কিছু ছাড় দিয়েছে। যা নিয়ে জাতীয় স্তরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে মহামারী পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেরলের বাম সরকার। কিন্তু বাংলার মুসলমান সমাজের একটা বড় অংশ। কেরল সরকারের এই সিদ্ধান্তকে ভাল ভাবে দেখছেন না। একবাক্যে তাঁরা মেনে নিচ্ছেন, একেবারেই বিধিনিষেধ আলগা করা উচিত হয়নি। এতে আখেড়ে মানুষেরই ক্ষতি। লেখক আলিমুজ্জামান বলেন, “আমাদের দেশে ধর্মটাকেই বড় করে দেখার চেষ্টা হয় সবসময়। ইদ হোক বা পুজো—কোভিডের এই পরিস্থিতিতে কোনও ভাবেই বিধিনিষেধে শিথিলতা দেখানো উচিত নয়। এতে সাময়িক আনন্দের জন্য বৃহত্তর ক্ষতি হয়ে যাবে। এই সিদ্ধান্তকে কোনও ভাবেই সমর্থন করা যায় না।” রেড রোডে ফি বছর ইদে নামাজ পড়ান কারী ফজরুর রহমান। তিনি বলেন, “আমি কেরলের পরিস্থিতি জানি না। তবে এই সময়ে কোনও উৎসবেই শিথিলতা দেখানো উচিত নয়।” প্রসঙ্গত কেরলে সংক্রমণ হু হু করে বাড়ছে। সংক্রমণ রুখতেই সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছিল পিনারাই বিজয়ন সরকার। কিন্তু তার মধ্যেই গত সপ্তাহে কেরল সরকার জানায়, তিন দিন অর্থাৎ রবিবার সোমবার এবং মঙ্গলবার সাপ্তাহিক লকডাউনের আওতায় পড়বে না। দোকান বাজার খোলা রাখা যাবে। তবে সবটাই হবে সামাজিক দূরত্ববিধি বজায় রেখে। উৎসবের সময় ধর্মীয় স্থানে যেতে পারবেন মানুষ। তবে একসঙ্গে ৪০ জনের বেশি জড়ো হওয়া যাবে না বলে জানিয়েছে কেরল সরকার। বাংলায় মুসলিম পরিবারে ইদের প্রস্তুতি জোরকদমে চলছে। দ্য ওয়াল - এর পক্ষ থেকে সাধারণ বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কথা বলা হয় কেরল সরকারের সিদ্ধান্ত এবং বাংলায় তারা কী চান। রাজ্য সরকার ইদের জন্য আলাদা করে কোনও ছাড় ঘোষণা করেনি। করোনা কালের আগের ইদগুলিতেও ছাড় ছিল না। আবার সংখ্যালঘুদের কোনও সংগঠনও তেমন দাবি করেনি। তবে এ রাজ্যে সর্বত্রই দোকান বাজার স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে কেরলের পরিস্থিতি বাংলার থেকে খারাপ। সেখানে কড়াকড়ি বহাল রাখা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন বলেন, “পরিস্থিতির কথা বিবেচনা করেই এ ব্যাপারে কঠোর হওয়ার প্রয়োজন ছিল। এই ধরনের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক।” কেরল সরকারের সমালোচনা করেছেন ফুরফুরা শরফের বড় পীরজাদা ইব্রাহিম সিদ্দিকিও। তিনি বলেন, “আগে তো বাঁচতে হবে। তারপর তো সব কিছু। মানুষ যদি না বাঁচে তাহলে ইদ, পুজো, বড় দিন কোনও কিছুরই মানে থাকবে না। যত দিন না মহামারী থেকে মানুষ মুক্তি পাচ্ছে ততদিন শান্তি নেই। এই পরিস্থিতিতে ইদের জন্য ছাড় না দেওয়াই উচিত ছিল।” যদিও সিপিএম অবশ্য ব্যাপারটাকে অন্য ভাবে দেখতে চাইছে। এক সর্বভারতীয় বাঙালি সিপিএম নেতা বলেন, ইদের প্রসঙ্গটা সামনে এনে আসলে বিজেপি তাদের নিজেদের অ্যাজেন্ডাকে প্রতিষ্ঠিত করতে চাইছে, অথচ কেরল সরকার বিধি মেনে শবরীমালা মন্দিরে প্রবেশেরও অনুমতি দিয়েছে। সে নিয়ে কিছু বলছে না। তাতে ওদের উদ্দেশ্য সফল হবে না।

```