Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

স্কুল থেকে পালিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান! তলিয়ে গেল ছাত্র

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে বহরমপুরের (Murshidabad Student Drowned) কৃষ্ণনাথ কলেজ স্কুলের কাছে খাগড়া দশমুণ্ডু কালীবাড়ির ঘাটে। নিখো

স্কুল থেকে পালিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান! তলিয়ে গেল ছাত্র

শেষ আপডেট: 15 September 2023 12:47

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে বহরমপুরের (Murshidabad Student Drowned) কৃষ্ণনাথ কলেজ স্কুলের কাছে খাগড়া দশমুণ্ডু কালীবাড়ির ঘাটে।

নিখোঁজ ওই ছাত্রের নাম আরিয়ান শেখ। তাঁর বাড়ি মেহেদিপুর এলাকায়। ছাত্রের এক আত্মীয় বলেন, 'স্কুল ইউনিফর্ম পরেই বাড়ি থেকে বেরিয়েছিল আরিয়ান। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সে এদিন স্কুলেই আসেনি।'

স্থানীয়রা জানিয়েছেন, চার কিশোর এদিন গঙ্গায় স্নান করতে নেমেছিল (Murshidabad Student Drowned) । বর্ষার জন্য গঙ্গায় জল বেড়ে যাওয়ায় নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে তারা। তিনজন কোনওভাবে সাঁতরে পাড়ের দিকে চলে এলেও একজন নদীর জলে তলিয়ে যায়। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে তল্লাশি চালাতে গঙ্গায় ডুবুরি নামায়।

নিখোঁজ ছাত্রের আত্মীয়রা জানিয়েছেন, আরিয়ান সাঁতার জানত না। তবু বাড়িতে কিছু না বলেই নদীতে নেমেছিল। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গঙ্গায় নিখোঁজ ছাত্রের খোঁজ চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।

আরও পড়ুন: মন্দারমনিতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ যুবক, কৌশিকী অমাবস্যার জেরে এখনও উত্তাল সমুদ্র


```