Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

স্কুল থেকে ফেরার পথে ফারাক্কায় পাঁচিল চাপা পড়ে মৃত্যু বোনের, আহত দাদা

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের পাঁচিল চাপা পড়ে রাজ্যে মৃত্যু হল স্কুল পড়ুয়ার (Murshidabad Student Death)। শনিবার স্কুলের হাফ ছুটির পর রোজের মতো দাদা ইজাজ হোসেনের (৯) সঙ্গে বাড়ি ফিরছিল বোন সালমা খাতুন(৬)। হঠাৎ‌ই রাস্তার পাশের একটি প

স্কুল থেকে ফেরার পথে ফারাক্কায় পাঁচিল চাপা পড়ে মৃত্যু বোনের, আহত দাদা

শেষ আপডেট: 19 November 2022 11:25

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের পাঁচিল চাপা পড়ে রাজ্যে মৃত্যু হল স্কুল পড়ুয়ার (Murshidabad Student Death)। শনিবার স্কুলের হাফ ছুটির পর রোজের মতো দাদা ইজাজ হোসেনের (৯) সঙ্গে বাড়ি ফিরছিল বোন সালমা খাতুন(৬)। হঠাৎ‌ই রাস্তার পাশের একটি পাঁচিল ওই দুই শিশুর উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালমার। তার দাদাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই দাদা-বোন ফারাক্কার (Farakka) স্থানীয় অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। সালমা প্রথম শ্রেণির পড়ুয়া। আর দাদা ইজাজ চতুর্থ শ্রেণিতে পড়ে। স্কুল ছুটির পর রোজ‌ই তারা দুজনে একসঙ্গে স্কুল থেকে ফিরত। যে পাঁচিল ধসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল সেটি দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় ছিল বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। দুই ভাই-বোনকে উদ্ধার করে স্থানীয় অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় প্রথম শ্রেণির পড়ুয়া সালমা খাতুনের। প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছে দাদা ইজাজ হোসেন।

এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী সহ প্রশাসনের কর্তারা। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য কদিন আগেই পুরুলিয়ার (Purulia) একটি স্কুলে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হয়েছিল এক পড়ুয়ার।

দ্য ওয়ালের খবরের জের, ২৪ ঘণ্টার মধ্যে ‘কুত্তা’কে দত্ত করে ভুল শুধরে নিল প্রশাসন


```