Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে ৪৯৯ পেয়ে প্রথম কান্দির রুমানা সুলতানা, ইতিহাস গড়ল সংসদ, দাবি সভাপতির

দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেন মুর্শিদাবাদের কান্দি হাইস্কুলের রুমানা সুলতানা। তাঁর প্রাপ্ত নম্বর হল ৫০০-র মধ্যে ৪৯৯। সংখ্যালঘু সম্প্রদায়ের তরফে কোনও ছাত্রীর উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া সম্ভবত এই প্রথম ঘটল রাজ্যের

উচ্চমাধ্যমিকে ৪৯৯ পেয়ে প্রথম কান্দির রুমানা সুলতানা, ইতিহাস গড়ল সংসদ, দাবি সভাপতির

শেষ আপডেট: 22 July 2021 11:57

দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেলেন মুর্শিদাবাদের কান্দি হাইস্কুলের রুমানা সুলতানা। তাঁর প্রাপ্ত নম্বর হল ৫০০-র মধ্যে ৪৯৯। সংখ্যালঘু সম্প্রদায়ের তরফে কোনও ছাত্রীর উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া সম্ভবত এই প্রথম ঘটল রাজ্যের ইতিহাসে। আজ, বৃহস্পতিবার ফলপ্রকাশের ঘোষণা করতে গিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, "এবছর ইতিহাস তৈরি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, এবছর একজনই পেয়েছেন সর্বোচ্চ নম্বর, ৪৯৯। যিনি পেয়েছেন তাঁকে আমি প্রথম বলব না, কিন্তু একজন মাত্র পেয়েছেন এই নম্বর। তিনি একজন মুসলিম।মুর্শিদাবাদ জেলা থেকে এই নম্বর পেয়েছেন ওই মুসলিম ছাত্রী।" পরে জানা যায়, সর্বোচ্চ নম্বর পাওয়া মুর্শিদাবাদের ওই ছাত্রীর নাম রুমানা সুলতানা। সংখ্যালঘু হিসেবে এবং মেয়ে হিসেবে রুমানার এই সাফল্য যে বিশেষ প্রশংসার দাবি রাখে, তা বলাই বাহুল্য। মুর্শিদাবাদের কান্দির রাজা মণীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা। বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা কান্দি থানার অন্তর্গত শিবরামবাটি এলাকার বাসিন্দা। তাঁর বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলাবিদ্যাপীঠ প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন শিক্ষিকা। রুমানা সুলতানা জানালেন, তাঁর একাদশ শ্রেণির পরীক্ষা ভালই হয়েছিল। তাই তাঁর আশা ছিল উচ্চমাধ্যমিকের মূল্যায়নও ভালই হবে। তবে ৪৯৯ পেয়ে একক ভাবে প্রথম হবেন, এমনটা ভাবেননি। তবে এত ভাল রেজাল্টে আনন্দ পেলেও, পরীক্ষা দিতে পারলেই বেশি খুশি হতেন তিনি। দিনে গড়ে ৫-৬ ঘণ্টা পড়াশোনা করেছেন পরীক্ষার আগে। পাশে ছিলেন বাবা-মা। পড়াশোনার পাশাপাশি ভালবাসেন কবিতা লিখতে। ভবিষ্যতে বায়োলজি নিয়ে পড়তে চান রুমানা, তবে ভাল কলেজে মেডিক্যাল পড়ার সুযোগ পেলে সেদিকেই যাবেন। এবছর মোট ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পাশ করেছেন ফার্স্ট ডিভিশনে। এক থেকে দশের মধ্যে রয়েছেন মোট ৮৬ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯। রুমানা সুলতানা বরাবরই ভাল ছাত্রী হিসেবে জেলার মুখ উজ্জ্বল করে এসেছেন। ২০১৯ সালের মাধ্যমিকেও তিনি রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছিলেন ৬৭৮ নম্বর পেয়ে। আশা ছিল, উচ্চমাধ্যমিকেও ভাল ফল হবে। তবে কোভিড পরিস্থিতিতে সবকিছুই বদলে গেছে অনেকটাই। তার মধ্যেই এত ভাল ফল করায় গর্বিত জেলাবাসী। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চান রুমানা।

```