Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পঞ্চায়েত ভোটের আগে অশান্ত মুর্শিদাবাদ, তৃণমূলকর্মীদের উপর হামলা, বোমা উদ্ধারের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নিজেদের মধ্যে আসন্ন ভোট নিয়ে আলোচনা চলছিল, এমন সময় অর্তকিতে তৃণমূলকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় রানিনগর থানা এলাকার মালিবাড়ি ১ নম্বর গ

পঞ্চায়েত ভোটের আগে অশান্ত মুর্শিদাবাদ, তৃণমূলকর্মীদের উপর হামলা, বোমা উদ্ধারের অভিযোগ

শেষ আপডেট: 25 June 2023 08:09

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নিজেদের মধ্যে আসন্ন ভোট নিয়ে আলোচনা চলছিল, এমন সময় অর্তকিতে তৃণমূলকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় রানিনগর থানা এলাকার মালিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মৃদাদুপুর এলাকায়। মোট চারজন তৃণমূল কর্মী আহত হন।

অভিযোগ, তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাঁরা এখন বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে সিপিএম ও কংগ্রেস। রাতে পুলিশকর্মীরা ঘটনাস্থলে যায়। অশান্তি এড়াতে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে রবিবার জেলার দুটি জায়গা থেকে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। রেজিনগর থানা নাজিরপুর মধুপুরে একটি বাড়ির পিছন থেকে এক ব্যাগ বোমা উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ওই বাড়ির এক সদস্য কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তৃণমূল তাঁকে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। পরিবারের সদস্যদের দাবি, তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলা করার জন্য এমন কাণ্ড ঘটনা হয়েছে। যদিও তৃণমূল এই ঘটনাকে অস্বীকার করেছে।

একই দিনে হরিহরপাড়া থানার জগন্নাথপুর শিবনগরে পুলিশের তল্লাশিতে পাটের জমি থেকে উদ্ধার হয় এক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা। এই বোমা কারা রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দু'ক্ষেত্রেই ঘটনাস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। দুই এলাকাতে পুলিশের পাহারা চলছে। এই ঘটনার জন্য একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল ও বিরোধীরা।

তৃণমূলের দাবি, রেজিনগরে ইতিমধ্যে ১০টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তাই সিপিএম ও কংগ্রেস মিলে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। যদিও তৃণমূলই অশান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছে বিরোধীরা।

সিপিএম প্রার্থীর বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগের দেড় ঘণ্টা পরে ঘটনাস্থলে গেল পুলিশ


```