
শেষ আপডেট: 27 September 2023 12:37
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: শিয়ালের কামড়ে জখম হলেন ছ'জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের (Murshidabad Fox Attacked) হরিহরপাড়া থানার পদ্মনাভপুর ও মালোপাড়া এলাকায়।
এই ঘটনার কিছুক্ষণ পরেই গ্রামের এক মহিলা শিখা খাতুন মাঠে যাচ্ছিলেন স্নান করতে। ওই সময় ওই একই শিয়াল পেছন থেকে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। পাশের গ্রাম মালোপাড়া এলাকায় রাজিবুল ইসলাম ছাগলের জন্য বাগানে পাতা কাটতে গিয়েছিলেন তাকেও ক্ষতবিক্ষত করে শিয়ালটি।
জখম ৬ জনকেই উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা করার পর সকলকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এখন ওই শিয়ালের খোঁজে তল্লাশি চালাচ্ছে এলাকাবাসীরা।
আরও পড়ুন: সিবিআই অফিসার সেজে কোটি টাকার প্রতারণা! বারাসত থেকে গ্রেফতার দুই