
শেষ আপডেট: 12 September 2023 13:24
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ক্লাস টু'র ছাত্রী (Murshidabad Drowned)। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুর শিবনগরে। ওই এলাকা দিয়েই বয়ে গেছে ভৈরব নদী। সেখানেই স্নান করতে গেছিল ওই শিশুটি।
এই ঘটনায় নদীরপাড়ে হইচই শুরু হয়। ছাত্রীটিকে উদ্ধার করতে অনেকেই চেষ্টা করেন। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় তাকে উদ্ধার করা যায়নি।
খবর দেওয়া হয় হরিহরপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ডুবুরি নামায়। ওই ছাত্রীকে উদ্ধার করতে স্বরূপপুর অঞ্চলের প্রধান ও জনপ্রতিনিধিরা নৌকাতে করে নিজেরাও তল্লাশি শুরু করেন। কিন্তু সন্ধ্যে পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ফাঁদ পেতে মহিলাকে গলায় নলি কেটে খুন! চন্দ্রকোণায় ধরা পড়ল প্রেমিক