Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ের শরীরের তুলনায় মাথা বড়, মুর্শিদাবাদে বিরল রোগে ভুগছে একরত্তি

দ্য ওয়াল ব্যুরো: সুস্থ-স্বাভাবিক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন পরভিনা বিবি। মুর্শিদাবাদের রানিনগরের বুধুরপাড়া এলাকার বাসিন্দা তরুণী পরভিনা সেদিন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি, কোলজোড়া ফুটফুটে সন্তানের জীবনে নেমে আসবে বিরল রোগের খাঁড়া! মেয়ে

মেয়ের শরীরের তুলনায় মাথা বড়, মুর্শিদাবাদে বিরল রোগে ভুগছে একরত্তি

শেষ আপডেট: 20 July 2021 13:46

দ্য ওয়াল ব্যুরো: সুস্থ-স্বাভাবিক কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন পরভিনা বিবি। মুর্শিদাবাদের রানিনগরের বুধুরপাড়া এলাকার বাসিন্দা তরুণী পরভিনা সেদিন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি, কোলজোড়া ফুটফুটে সন্তানের জীবনে নেমে আসবে বিরল রোগের খাঁড়া! মেয়ে লিমার বয়স যখন মাত্র এক মাস, তখনই হঠাৎ করে মাথা ফুলতে শুরু করে তার। প্রথমে তেমন কিছু বোঝা না গেলেও, কয়েক দিন পরে মাথা বড় হতে থাকলে, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন লিমার বাবা মিঠু শেখ। তিনি পরীক্ষা করে বলেন, বাচ্চার মাথায় জল জমেছে, অপারেশন করতে হবে। সব শুনে মেয়েকে নিয়ে বহরমপুরে ছুটে যান মিঠু-পরভিনা। সেখানেও পরীক্ষা-নিরীক্ষা করে, স্ক্যান করে চিকিৎসকরা একই কথা জানান এবং অস্ত্রোপচারের জন্য রেফার করে দেন কলকাতায়, পিজি হাসপাতালে। সেই থেকে শুরু হয়েছে যুদ্ধ। পিজি থেকে এনআরএস, একবার, দু'বার নয়, তিন তিন বার অস্ত্রোপচার হয়েছে একরত্তি মেয়ের। কিন্তু প্রতিবারই ফিরে এসেছে অসুখ। কয়েক দিন পর থেকেই ফের মাথায় জল জমতে শুরু করেছে, বড় হতে শুরু করেছে মাথার আকৃতি। বিশাল মাথার কারণে থমকে গেছে লিমার শারীরিক বৃদ্ধি। বর্তমানে সাড়ে চার বছর বয়স হলেও, মাথার কারণে ভাল করে নড়াচড়াও করতে পারে না সে। নেই স্বাভাবিক বৌদ্ধিক বিকাশও। দরিদ্র পরিবারে এইভাবেই লিমা, আরও দুই সন্তান, স্ত্রী, মাকে নিয়ে কোনওরকমে দিন গুজরান মিঠু শেখের। তিনি ছাগল কেনাবেচার ব্যবসা করেন। তারই মধ্যে এই ক'বছর ধরে মেয়ের চিকিৎসার জন্য খরচ হয়েছে লক্ষাধিক টাকা। জমিজমা, স্ত্রীর গয়না-- কিছুই বেচতে বাকি রাখেননি তিনি। এখন মিঠু শেখের আশা, সরকারি ভাবে কোনও সাহায্য পেলে মেয়ের চিকিৎসা করাবেন তিনি। লিমাকে নতুন জীবন ফিরিয়ে দিতে আর কোনও উপায় নেই তাঁর হাতে।

```