Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মুর্শিদাবাদের এএসপি দর কষাকষি করে পেয়ারা বেচলেন ভরা বাজারে, চিনতেই পারল না কেউ

দ্য ওয়াল ব্যুরো: যে হাত আইন সামলায় সেই হাত সামলালো দাঁড়িপাল্লা। কড়া কথা তো দূর, খদ্দেরদের সঙ্গে রীতিমতো আলাপ-পরিচয় চলল হাসিমুখে। আসল পরিচয় গোপন করে মুর্শিদাবাদে পেয়ারা বিক্রি করলেন পুলিশ কর্তা। ভাইরাল হল সেই ভিডিও। ঠিক কী ঘটেছে? জানা য

মুর্শিদাবাদের এএসপি দর কষাকষি করে পেয়ারা বেচলেন ভরা বাজারে, চিনতেই পারল না কেউ

শেষ আপডেট: 27 July 2021 10:11

দ্য ওয়াল ব্যুরো: যে হাত আইন সামলায় সেই হাত সামলালো দাঁড়িপাল্লা। কড়া কথা তো দূর, খদ্দেরদের সঙ্গে রীতিমতো আলাপ-পরিচয় চলল হাসিমুখে। আসল পরিচয় গোপন করে মুর্শিদাবাদে পেয়ারা বিক্রি করলেন পুলিশ কর্তা। ভাইরাল হল সেই ভিডিও। ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, শনিবার চেনা ছকের বাইরে খানিক অন্য মেজাজে দেখা গেছে মুর্শিদাবাদের অ্যাডিশনাল এসপি তন্ময় সরকারকে। ভরা বাজারে পেয়ারা বিক্রি করেছেন তিনি। কেউ জানতেও পারেনি বিক্রেতা আসলে উর্দিধারী পুলিশ অফিসার। রবিবার সকালে বহরমপুরের লালদীঘির সামনের রাস্তায় বাজার করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে এক পেয়ারা বিক্রেতা অনুরোধ করেন, 'দাদা আমার ভ্যানটা একটু দেখুন আমি খেয়ে আসছি।' প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তন্ময় বাবু। নিজের পরিচয় দেওয়ার আর প্রয়োজন মনে করেননি। দিব্যি খোশমেজাজে বিক্রিবাটা শুরু করে দেন। দেখুন ভিডিও। https://www.youtube.com/watch?v=ZHMdRmw_-tg এরপর যথাসময়ে পেয়ারা ভ্যানের লোকটি চলে এলে বিক্রির হিসেব বুঝিয়ে দেন তাঁকে। তারপর বাড়ি চলে যান। কিন্তু কেউ ভিডিওবন্দি করেছিল এসপি-র পেয়ারা বিক্রির মুহূর্তটি। জানা যায়, বিক্রেতা আর কেউ নন, মুর্শিদাবাদ জেলার অ্যাডিশনাল এসপি তন্ময় সরকার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি। পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর কী বলছেন তন্ময় বাবু? তাঁর কথায়, মাঝেমধ্যেই এভাবে পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। শহরের ট্রাফিক দেখতে আর সাধারণ মানুষের মন বুঝতেই শনিবারও বেরিয়েছিলেন। ভাইরাল হয় সেই ভিডও। কার হাত থেকে পেয়ারা খেয়েছেন সেই খবর জেনে আনন্দে আত্মহারা তাঁর ক্রেতারাও।

```