Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Murder: জগদ্দলে শিলনোড়া দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুন! তারপর আত্মঘাতী স্বামীও

দ্য ওয়াল ব্যুরো: জগদ্দল (Jagaddal) এলাকায় সাংঘাতিক ঘটনা (Murder)। দাম্পত্য কলহের জেরে স্ত্রীর মাথা থেঁতলে খুন করল স্বামী। তারপর নিজেও আত্মঘাতী হল গলায় ফাঁস দিয়ে। শুক্রবার রাতের এই হাড়হিম করা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর

Murder: জগদ্দলে শিলনোড়া দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে খুন! তারপর আত্মঘাতী স্বামীও

শেষ আপডেট: 30 April 2022 05:48

দ্য ওয়াল ব্যুরো: জগদ্দল (Jagaddal) এলাকায় সাংঘাতিক ঘটনা (Murder)। দাম্পত্য কলহের জেরে স্ত্রীর মাথা থেঁতলে খুন করল স্বামী। তারপর নিজেও আত্মঘাতী হল গলায় ফাঁস দিয়ে। শুক্রবার রাতের এই হাড়হিম করা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: জ্বালাপোড়া গরমে স্বস্তির খবর, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

ঘটনাটি ঘটেছে জগদ্দল (Jagaddal) থানার ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অ্যালায়েন্স জুটমিলের নিউ লাইনে। মৃতরা হলেন রম্ভা চৌহান এবং নির্মলা চৌহান (Murder)। স্থানীয়রা জানিয়েছেন ওই দম্পতির মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। মৃত মহিলা ছিলেন জুটমিলের কর্মী। আর তাঁর স্বামী ভিন রাজ্যে কাপড়ের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ওই দুজনের মধ্যে কলহ চরমে ওঠে। আশপাশের লোকজনও তা শুনতে পায়। ঝগড়া করতে করতে রাগের মাথায় স্ত্রীর দিকে শিলনোড়া নিয়ে তেড়ে যায় নির্মল। মাথায় শিলনোড়ার বাড়ি মেরে খুন করে স্ত্রীকে।

এরপর নিজে সম্ভবত ভুল বুঝতে পেরেছিল নির্মল। তাই নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

জগদ্দল থানার পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে শুক্রবার রাতে। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


```