Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুন! ছত্রিশ ঘণ্টা পর ধরা দিল অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়ানোয় (Extramarital Affair) প্রেমিককে খুনের (Murder Case) অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। প্রায় ছত্রিশ ঘণ্টা পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ কর

স্ত্রীর প্রেমিককে কুপিয়ে খুন! ছত্রিশ ঘণ্টা পর ধরা দিল অভিযুক্ত

শেষ আপডেট: 23 May 2023 08:30

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়ানোয় (Extramarital Affair) প্রেমিককে খুনের (Murder Case) অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। প্রায় ছত্রিশ ঘণ্টা পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ করল সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার অন্ডালের (Andal) কৃষ্ণপল্লী এলাকায় খুন হন বীরেন্দ্র চৌধুরী নামে এক ব্যক্তি। পরকীয়া সম্পর্কের কারণেই সেই ব্যক্তি খুন হয়েছেন বলে মনে করা হচ্ছিল।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাম দাস নামে ওই এলাকার এক ব্যক্তির স্ত্রী কল্যাণীর সঙ্গে বীরেন্দ্রর পরকীয়া সম্পর্ক ছিল। এক রাতে নিজের স্ত্রী’র সঙ্গে বীরেন্দ্রকে দেখে তাঁকে বাম খুন করে (Murder Case) বলে অভিযোগ ওঠে।

কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল। তাই খোঁজ চালাতে পুলিশ তল্লাশি শুরু করে। এদিকে বামের স্ত্রীর কল্যাণীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাম কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে কাটাত। রাতে অনেক সময় বাড়ি ফিরত না। এই সময়ে কল্যাণী বীরেন্দ্রর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বাম বাড়িতে না থাকলে প্রায় কল্যাণীর কাছে আসতেন বীরেন্দ্র। স্ত্রীর পরকীয়ার কথা টের পেয়ে গিয়েছিল বাম। তাই নিয়ে অশান্তিও হত দম্পতির মধ্যে।

শনিবার রাতে কাজ থেকে ফিরে বীরেন্দ্রকে নিজের বাড়িতে দেখে বাম মাথা ঠিক রাখতে পারেনি। কাটারি নিয়ে বীরেন্দ্রকে কোপাতে শুরু করে। এরপরেই পালিয়ে যায় সে। স্থানীয়রা চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে যান। দেখেন, রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছেন বীরেন্দ্র। স্থানীয়রাই পুলিশ ডেকে বীরেন্দ্রকে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

পুলিশি তদন্ত শুরু হওয়ার ছত্রিশ ঘণ্টার মধ্যে নিজেই অন্ডাল থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত। সেই এই সমস্ত ঘটনার কথা স্বীকার করেছে। আদালতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েও সে নিজের অপরাধের কথা বলতে থাকে।

এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই', মমতার সঙ্গে সাক্ষাতের আগে তাৎপর্যপূর্ণ টুইট কেজরীওয়ালের


```