Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘নজিরবিহীন সন্ত্রাস’, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি

দ্য ওয়াল: নজিরবিহীন বললেও কম বলা হয়। ভোটের (Panchayat Election 2023) একদিন আগে রাজ্য নির্বাচন কমিশনারকে (Election Commissioner ) ‘রক্তাসুর’, ‘ব্যর্থ’, ‘রক্ত লেগে রয়েছে হাতে, গঙ্গা জলেও তা ধোয়া যাবে না’ সহ বাছা বাছা বিশেষণে আক্রমণ শানিয

‘নজিরবিহীন সন্ত্রাস’, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি

শেষ আপডেট: 8 July 2023 10:53

দ্য ওয়াল: নজিরবিহীন বললেও কম বলা হয়। ভোটের (Panchayat Election 2023) একদিন আগে রাজ্য নির্বাচন কমিশনারকে (Election Commissioner ) ‘রক্তাসুর’, ‘ব্যর্থ’, ‘রক্ত লেগে রয়েছে হাতে, গঙ্গা জলেও তা ধোয়া যাবে না’ সহ বাছা বাছা বিশেষণে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার ভোটের দিনেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে খুনের মামলা (murder case) রুজু করার আবেদন। শনিবার উত্তর ২৪ পরগণার টিটাগড় থানায় এই আবেদন জানিয়েছেন কংগ্রেসের যুব নেতা, আইনজীবী কৌস্তভ বাগচী।

পুলিশকে আবেদনে কৌস্তভ লিখেছেন, ‘এবারের পঞ্চায়েত ভোট নজিরবিহীন হিংসার সাক্ষ্মী থাকল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ১৪ জন মারা গিয়েছেন। এই বিপুল সংখ্যক মৃত্যুতে (murder case) রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার (Election Commissioner ) রাজীব সিনহার সাহায্য ও প্ররোচনা রয়েছে।’ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং ১২০ বি ধারায় অস্ত্র আইনে মামলা রুজু করার আবেদন জানিয়েছেন কৌস্তভ। তাঁর দাবি, “এমন হিংসার আশঙ্কা ছিলই। কমিশন সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এভাবে এতজন মানুষের মৃত্যু হত না।”

কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সুষ্ঠু ও অবাধ ভোট করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবু ভোট শুরু হতেই দেখা গেল অন্য ছবি। শনিবার সকাল ৭টায় পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সামনে আসতে শুরু করে একের পর এক হিংসা ও অশান্তির (Chaos) ঘটনা। মুর্শিদাবাদের খড়গ্রাম, রেজিনগর, মুর্শিদাবাদের লালগোলা, নওদা, মালদহের মানিকচক, কোচবিহারের ফলিমারি। এভাবেই বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে নিহতের সংখ্যা। পঞ্চায়েত ভোটের প্রথম ছ’ঘণ্টায় লাশের সংখ্যা ১১! স্বাভাবিকভাবেই, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

বস্তুত, এবারের ভোটে এখনও পর্যন্ত সব থেকে বেশি হিংসার খবর এসেছে মুর্শিদাবাদ জেলা থেকে। ভোটের দিনেই এই জেলায় মৃত্যুর সংখ্যা একাধিক। শুক্রবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সেখান থেকেই কমিশনকে পরামর্শের সুরে রাজ্যপাল বলেছিলেন, ‘এখনও হাতে সময় রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। আমি আশা করব, কমিশন হিংসা মুক্ত ভোট সম্পন্ন করবে।’ কার্যক্ষেত্রে অবশ্য ভোটের দিন নজিরবিহীন হিংসার সাক্ষ্মী থাকল বাংলা।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের ছ'ঘণ্টায় লাশের সংখ্যা ১২! তৃণমূলেরই ৭ জন, দিনভর রাজ্যজুড়ে রক্ত, গুলি, বোমা


```