Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পানিহাটিতে ভরাট পুকুর খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে কাজ শুরু পুরসভার

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: পানিহাটিতে পুকুর ভরাট বন্ধ করার জন্য আওয়াজ তুলেছিল সাধারণ মানুষ। প্রতিবাদ করে পুকুর ভরাট বন্ধ করেছিল বাসিন্দারা। এবার সেই ভরাট হওয়া পুকুর খনন (digging) করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করল পানিহাটি প

পানিহাটিতে ভরাট পুকুর খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে কাজ শুরু পুরসভার

শেষ আপডেট: 19 April 2023 08:06

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগণা: পানিহাটিতে পুকুর ভরাট বন্ধ করার জন্য আওয়াজ তুলেছিল সাধারণ মানুষ। প্রতিবাদ করে পুকুর ভরাট বন্ধ করেছিল বাসিন্দারা। এবার সেই ভরাট হওয়া পুকুর খনন (digging) করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করল পানিহাটি পুরসভা (Municipality)।

প্রায় ৩০ বছর আগের ঘটনা। ১৯৯৩ সালে কিছু অসাধু ব্যক্তি ধীরে ধীরে মাটি দিয়ে ভরাট করে ফেলছিল এই পুকুর। তারপর দীর্ঘ আইনি লড়াই হয়। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করা হয়। সেই কমিটির তত্ত্বাবধানে আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমান পানিহাটি পুরসভা ও জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করে।

তদন্তে নেমে পুরসভা জানতে পারে বেআইনিভাবে মাটি ফেলে পুকুর (pond) ভরাট করা হচ্ছিল। এবার তদন্ত শেষে বড় সিদ্ধান্ত নিল পানিহাটি (Panihati) পুরসভা। ভরাট পুকুরের মাটি খনন করে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করল পানিহাটি পুরসভা। এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

পৌরপ্রধান মলয় রায় বলেন, আদালত ও জেলা শাসকের নির্দেশ অনুযায়ী পৌরসভা তার দায়িত্ব পালন করেছে। মাটি কেটে ফের পুকুরটিকে আগে অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু করা হয়েছে। পুকুর আবার আগের রূপ ফিরে পাবে।

স্থানীয় এক বাসিন্দা গণেশ গুপ্ত জানাচ্ছেন, পুকুরটা আবার আগের অবস্থায় ফিরে আসবে ভেবেই ভাল লাগছে। ছোটবেলায় এখানে সাঁতার কাটতাম। আবার আগের স্মৃতি ফিরে আসবে। আরেক বাসিন্দা জানান, ‘দিন দিন যা অবস্থা হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, বড় বড় ফ্ল্যাট উঠছে, গাছ কাটা হচ্ছে, আর তার জেরে তীব্র দহন সহ্য করতে হচ্ছে মানুষকে। তবে পুরসভা এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়।‘

ফের আগুনের গ্রাসে হাওড়া! বারবার অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের অনুমান ব্যবসায়ীদের


```