Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়াপুরে মুকুল, কৃষ্ণ দর্শনের পর ইস্কনের প্রসাদ খেলেন

দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহে তাঁকে বিধানসভার অধিবেশনে দেখা যায়নি। শনিবার অনেকদিন পর প্রকাশ্যে দেখা গেল কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে (Mukul Roy)। এদিন কাঁচরাপাড়ার বাড়ি থেকে মায়াপুরে (Mayapur) ইস্কন মন্দিরে গিয়েছিলেন প্রবীণ এই নেতা।

মায়াপুরে মুকুল, কৃষ্ণ দর্শনের পর ইস্কনের প্রসাদ খেলেন

শেষ আপডেট: 18 June 2022 13:15

দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহে তাঁকে বিধানসভার অধিবেশনে দেখা যায়নি। শনিবার অনেকদিন পর প্রকাশ্যে দেখা গেল কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে (Mukul Roy)। এদিন কাঁচরাপাড়ার বাড়ি থেকে মায়াপুরে (Mayapur) ইস্কন মন্দিরে গিয়েছিলেন প্রবীণ এই নেতা।

মন্দির দর্শনের পর মায়াপুরের ভোগও খান মুকুলবাবু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অনেক দিন পরে এলাম। খুব ভাল লাগছে।” এদিন মুকুলবাবুকে রথের নিমন্ত্রণ জানিয়েছেন মায়াপুরের সেবায়েতরা। তিনি জানিয়েছেন, চেষ্টা করবেন রথের দিন ইস্কন মন্দিরে যাওয়ার।

তিনি বিজেপির বিধায়ক। এমনই রায় দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই রায়কে আবার কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মুকুলবাবু নিজে তৃণমূলে গেলেও স্পিকার তাঁকে বিজেপিতে রেখে দিতে চাইছেন।” যদিও এসব রাজনৈতিক বিতর্ক থেকে মুকুল যেন অনেক দূরে। এদিন মন্দির চত্বরে দেখা যায় মুকুলবাবুকে ঘিরে অনেকে সেলফি তুলছেন।


```