Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরামবাগে ১১৪২ ভোটে জোর করে হারানো হয়েছে, কোর্টে যাব, হুঁশিয়ারি মুকুলের

দ্য ওয়াল ব্যুরো: আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন রায়কে জোর করে হারানো হয়েছে। গোনা হয়নি বেশ কিছু ইভিএম। এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা মুকুল রায়। এবং হুঁশিয়ারি দিলেন, এ সব আর নির্বাচন কমিশনে জানিয়ে লাভ নেই। তাই কোর্টে যাবে বিজেপি

আরামবাগে ১১৪২ ভোটে জোর করে হারানো হয়েছে, কোর্টে যাব, হুঁশিয়ারি মুকুলের

শেষ আপডেট: 26 May 2019 12:57

দ্য ওয়াল ব্যুরো: আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন রায়কে জোর করে হারানো হয়েছে। গোনা হয়নি বেশ কিছু ইভিএম। এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা মুকুল রায়। এবং হুঁশিয়ারি দিলেন, এ সব আর নির্বাচন কমিশনে জানিয়ে লাভ নেই। তাই কোর্টে যাবে বিজেপি। রবিবার বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে মুকুল বলেন, “আরামবাগে আমাদের প্রার্থী তপন রায়ক এ জোর করে হারিয়ে দিয়েছে। মাত্র ১১৪২ ভোটে হেরেছে বিজেপি। ৫৬টি ইভিএম গোণা হয়নি।” এবং গোটা ঘটনায় রিটার্নিং অফিসার তথা হুগলির জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মুকুল। শুধু আরামবাগ নয়। ঘাটাল লকসভা নিয়েও এ দিন বিস্তর অভিযোগ তোলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তাঁর কথায়, "একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল নিয়ে বই ছাপাতেন। সিপিএমের রিগিং তুলে ধরতেন। এই ভোটেও ঘাটাল লোকসভা জেতার জন্য কেশপুরে দেদার রিগিং করেছে তৃণমূল।" উদাহরণ দিতে গিয়ে প্রাক্তন রেলমন্ত্রী বলেন, "যে বুথে ৭৮২ ভোটার। সেখানে তৃণমূল পেয়েছে ৭৮০টি ভোট আর বিজেপি দুই। যে বুথে ৯৯০ ভোটার, সেখানে তৃণমূল একাই ৯৯০ পেয়েছে। এই সব নিয়ে আমরা কোর্টে যাব।" নির্বাচনী বিপর্যয়ের পর শনিবার সমস্ত প্রার্থী এবং দলের জেলা সভাপতিতের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিক বৈঠকে সন্দেহ প্রকাশ করেছিলেন, যে সব কেন্দ্রে তৃণমূল এক লক্ষের কম ভোটে হেরেছে সেখানে ইভিএম প্রোগ্রামিং করা ছিল। এ ব্যাপারে এ দিন মুকুল বলেন, "তাহলে কি তৃণমূল যেখানে যেখানে জিতেছে সেখানেও ইভিএম খারাপ ছিল? এই জবাব আগে দিক মমতা।" তারপরই মমতার ওই কথাকে শিশুসুলভ বলে কটাক্ষ করেন মুকুল রায়। যদিও আরামবাগ নিয়ে কোর্টে যাওয়া প্রসঙ্গে তৃণমূলের এক নেতা বলেন, "মুকুলবাবু বাচ্চাদের মতো কথা বলছেন। কোর্টে যাওয়ার ইচ্ছে হয়েছে যান, কিন্তু কমিশন আমাদের প্রার্থীকেই সার্টিফিকেট দিয়ে দিয়েছে।"

```