Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অভিষেকের কাছে ক্ষমা চান মুকুল রায়, নির্দেশ আদালতের

দ্য ওয়াল ব্যুরো:  ডায়মন্ডহারবারের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মুকুল রায়কে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল আলিপুরদুয়ারের নগর দায়রা আদালত। বিচারকের নির্দেশ, তিরিশ দিনের মধ্যে লিখিত ভাবে অভিষেকের কাছে ক্ষমা চাইতে হবে মুকু

অভিষেকের কাছে ক্ষমা চান মুকুল রায়, নির্দেশ আদালতের

শেষ আপডেট: 19 May 2018 14:52

দ্য ওয়াল ব্যুরো:  ডায়মন্ডহারবারের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মুকুল রায়কে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল আলিপুরদুয়ারের নগর দায়রা আদালত। বিচারকের নির্দেশ, তিরিশ দিনের মধ্যে লিখিত ভাবে অভিষেকের কাছে ক্ষমা চাইতে হবে মুকুলকে।

যুব তৃণমূল সভাপতির তরফে আইনজীবী সঞ্জয় বসু একটি প্রেস বিবৃতি প্রকাশ করে আদালতের এই নির্দেশের কথা জানান। তবে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুকুলবাবু বলেন, ”এরকম কোনও রায়ই শনিবার আদালত দেয়নি। আমার আইনজীবীরা খোঁজ নিয়ে দেখেছেন। গরমের ছুটির পর আদালতে ওই মামলার শুনানি হবে।“

আরও পড়ুন: লক্ষ্য লোকসভা ভোট, সন্ত্রাসের ছবি নিয়ে কমিশনে মুকুল

প্রসঙ্গত, আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দেওয়ার পর গত ১০ নভেম্বর ধর্মতলায় একটি সমাবেশের আয়োজন করেছিলেন মুকুল। বিজেপি-র ওই সমাবেশে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে মুকুলবাবু একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ করেন, বিশ্ববাংলা সংস্থার মালিকানা রয়েছে অভিষেকের কাছে। তিনি আরও বলেছিলেন, তৃণমূলের মুখপত্র জাগো বাংলারও মালিকও অভিষেক।

মুকুল রায়ের ওই বক্তব্যকে অভিষেক শুধু খণ্ডনই করেননি, তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন। শনিবার ওই মামলার রায়তেই আদালত মুকুল রায়কে অভিষেকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। অভিষেকের আইনজীবীর বক্তব্য, “আদালতে মুকুলবাবুর তরফে জানানো হয়েছে তাঁর হাতে যে সব নথিপত্র এসেছিল তার ভিত্তিতেই তিনি এ সব অভিযোগ করেছেন। এক জন সাধারণ মানুষ ওই কাগজগুলি থেকে যে ধরনের আন্দাজ করতে পারে তিনি সেটাই করেছেন। কিন্তু আদালতের বক্তব্য, এ ভাবে কোনও সাংসদেরবিরুদ্ধে ভিত্তিহীন ও অনভিপ্রেত অভিযোগ করা যায় না।“


```