Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বুদ্ধিজীবীরা মমতা ব্যানার্জীর কুকুর!' কুরুচিকর আক্রমণ করে তীব্র নিন্দার মুখে সাংসদ সৌমিত্র খাঁ

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটে বিজেপির অভিনন্দন যাত্রায় এসে বুদ্ধিজীবীদের বেনজির ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 'মমতা ব্যানার্জির কুকুর' বলে তিনি প্রকাশ্য মঞ্চে উল্লেখ করলেন বুদ্ধিজীবীদের। প্রকাশ্য মঞ্চে ভাষণ দেওযার সময়ে এই কথা বল

'বুদ্ধিজীবীরা মমতা ব্যানার্জীর কুকুর!' কুরুচিকর আক্রমণ করে তীব্র নিন্দার মুখে সাংসদ সৌমিত্র খাঁ

শেষ আপডেট: 19 January 2020 16:31

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটে বিজেপির অভিনন্দন যাত্রায় এসে বুদ্ধিজীবীদের বেনজির ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 'মমতা ব্যানার্জির কুকুর' বলে তিনি প্রকাশ্য মঞ্চে উল্লেখ করলেন বুদ্ধিজীবীদের। প্রকাশ্য মঞ্চে ভাষণ দেওযার সময়ে এই কথা বলার পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি পড়েন তিন। এ নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তরে তিনি বলেন, "আমি আবারও বলছি, যে সমস্ত বুদ্ধিজীবীরা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন অথচ কামদুনির মতো ঘটনার বেলায় চুপ থাকেন বা পার্কস্ট্রিট কাণ্ডে চুপ থাকেন, তেহট্টে বোমাবর্ষণের সময়ে চুপ থাকেন-- তাঁরা তৃণমূলের কুকুর ছাড়া কিচ্ছু না। যেমন একজনকে বলা হতো 'তেজোর কুকুর', সেটা দেশব্যাপী নয় বিশ্বব্যাপী জানত। মমতা ব্যানার্জীর কুত্তা এই বুদ্ধিজীবীরা সিএএ-র বিরোধিতা করছেন। তাঁরা কি জানেন না বিলে এটার সম্বন্ধে কি লেখা আছে? তাঁরা জেনেও ন্যাকামি করছেন। তাঁদের মমতা ব্যানার্জীর কুত্তা ছাড়া আর কিছুই বলার নেই।" সম্প্রতি নাগরিকত্ব আইন নিয়ে জেলায় জেলায় অভিনন্দন যাত্রার আয়োজন করা হচ্ছে বিজেপির তরফে। রবিবার বসিরহাটে ছিল গেরুয়া শিবিরের এই অভিনন্দন যাত্রা। কাছারিপাড়া থেকে এই মিছিলে পা মেলান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, জয়প্রকাশ মজুমদার-সহ দলের নেতা-কর্মীরা। মিছিল শেষে একটি সভায় যোগ দেন বিষ্ণুপুরের সাংসদ। সেখানেই নাগরিকত্ব আইনের সমর্থনে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। এনআরসি ও সিএএ নিয়ে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “যাঁরা নিজেদের বুদ্ধিজীবী বলে রাস্তায় নামছেন, তাঁরা আদতে বুদ্ধিজীবী নন। তাঁরা শয়তান। যাঁরা শিক্ষক, তাঁরাই আদতে বুদ্ধিজীবী। তাঁরা রাজ্য সরকারের থেকে নিয়মিত টাকা পান বলেই তৃণমূলকে সমর্থন করেন।” কুকথার রাজনীতি নতুন নয়। ইদানীং যে কোনও রাজনৈতিক তরজায় কুকথাকে হাতিয়ার করা যেন অলিখিত নিয়ম হয়ে গিয়েছে সমস্ত দলের নেতা-কর্মীদের জন্যই। অনুব্রত মণ্ডল, দিলীপ ঘোষরা বরাবরই এই কুকথা বলার ভূমিকায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এবার সেই কুকথাকেই অস্ত্র করলেন সৌমিত্র খাঁ। বিদ্বজ্জনদের ‘কুকুর’ বলতেও দ্বিধা করলেন না তিনি।
এ বিষয়ে প্রশ্ন করার জন্য দ্য ওয়ালের তরফে সৌমিত্র খাঁ-কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। উত্তর দেননি মেসেজেরও। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনটি আপডেট করা হবে।

```