Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ঘটনাস্থলেই শেষকৃত্য ময়নার বিজেপি নেতার, সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় পরিবার

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দ্বিতীয়বার ময়নাতদন্তের পর বৃহস্পতিবার রাতেই গ্রামের বাড়িতে পৌঁছয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ (Moyna murder case)। শুক্রবারই সকাল থেকেই শুরু হয় তাঁর শেষকৃত্যের তোড়জোড়। গ্রামের যে জায়গা

ঘটনাস্থলেই শেষকৃত্য ময়নার বিজেপি নেতার, সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় পরিবার

শেষ আপডেট: 5 May 2023 05:50

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দ্বিতীয়বার ময়নাতদন্তের পর বৃহস্পতিবার রাতেই গ্রামের বাড়িতে পৌঁছয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ (Moyna murder case)। শুক্রবারই সকাল থেকেই শুরু হয় তাঁর শেষকৃত্যের তোড়জোড়।

গ্রামের যে জায়গা থেকে বিজেপি নেতার (BJP leader) দেহ মিলেছিল, সেখানেই এদিন শেষকৃত্য (cremation) সম্পন্ন হবে বিজয়কৃষ্ণবাবুর। তাঁর ছেলে প্রসেনজিৎ ভুঁইয়া জানান, তাঁর বাবার সংগ্রামকে স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ময়নার বিধায়ক অশোক দিন্দাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে এদিনও সরব পরিবার। বিজয়কৃষ্ণবাবুর ছেলে প্রসেনজিৎ বলেন, “পুলিশের তদন্তে সত্য উঠে আসবে এমন বিশ্বাস আমাদের নেই। ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তভার নিলেই বাবার খুনিরা শাস্তি পাবে।”

বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের দু’দিন পরেও খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ বাড়ছিল এলাকায়। অবশেষে বুধবার গভীর রাতে ময়নার বলাইপন্ডায় মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিলনকে। বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় গত কয়েক দিন ধরেই তেতে রয়েছে ময়না। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মিছিল ও সভা থেকে ফেরার পথে রাস্তায় ঘিরে ধরে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ময়না হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত বিজেপি কর্মীদের।

দক্ষিণ কলকাতার কিশোরী নিখোঁজ স্কুলে যাওয়ার সময়, মেট্রোয় উঠতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে


```