Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিস্তায় শুক্রবারেও মৃতদেহের পাহাড়! দিনরাত এক করে চলছে উদ্ধার কাজ

তিস্তায় শুক্রবারেও মৃতদেহের পাহাড়! দিনরাত এক করে চলছে উদ্ধার কাজ

শেষ আপডেট: 6 October 2023 19:59

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে শুক্রবার দিনভর তল্লাশি চালিয়ে ৯টি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই নিয়ে গত ৩ দিনে মোট ২৭টি দেহ উদ্ধার হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সিকিমে বিপর্যয়ের পর জলপাইগুড়ি তিস্তা নদীতে মৃতদেহের ছড়াছড়ি। জলস্তর কমতেই একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ। জেলার তিস্তা পাড়ে থাকা মাল থানা,ময়নাগুড়ি থানা এবং সদর ব্লকের কোতোয়ালি থানা এলাকা মিলিয়ে এই দেহগুলি উদ্ধার করা হয়েছে।

এদিন উদ্ধারকাজে হাত লাগিয়েছে এনডিআরএফ, সিভিল ডিফেন্স,পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও পুলিশ কর্মীরা। দেহগুলিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহগুলির মধ্যে সেনাকর্মী ও সাধারণ মানুষের দেহ রয়েছে।

এনডিআরএফের আধিকারিক হার্দিক চৌধুরী বলেন, 'বন্যার পর থেকে আমরা তিস্তায় লাগাতার তল্লাশি চালাচ্ছি। বৃহস্পতিবার রাত থেকে তিস্তায় দেহ উদ্ধার করেই চলেছি। 

জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত মোট ২৭ টি দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে এখনও পর্যন্ত যে ৭ জনের নাম পরিচয় জানা গেছে তাঁদের ৫ জন সেনা জওয়ান ও ২ জন সাধারণ নাগরিক। বাকিদের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দেহগুলিকে মর্গে রাখা হয়েছে।


```