Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বাগনানের মৌলিকা! সাবান-টুথপেস্টের বাক্সে ছবি এঁকেছে সে

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: কথায় আছে, প্রতিভা কোনওদিন চাপা থাকে না। সে অপেক্ষা করে সঠিক সময়ের। হাওড়ার (Howrah) বাগনানের মৌলিকা দে'র ক্ষেত্রেও ঠিক তাই হলো। ছোট থেকেই আঁকতে ভীষণ ভালবাসে সে। শুধু আর্ট পেপার কিংবা ড্রয়িং খাতা নয়, হাতের সামনে যা পে

ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বাগনানের মৌলিকা! সাবান-টুথপেস্টের বাক্সে ছবি এঁকেছে সে

শেষ আপডেট: 21 August 2022 04:47

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: কথায় আছে, প্রতিভা কোনওদিন চাপা থাকে না। সে অপেক্ষা করে সঠিক সময়ের। হাওড়ার (Howrah) বাগনানের মৌলিকা দে'র ক্ষেত্রেও ঠিক তাই হলো। ছোট থেকেই আঁকতে ভীষণ ভালবাসে সে। শুধু আর্ট পেপার কিংবা ড্রয়িং খাতা নয়, হাতের সামনে যা পেত, তাতেই এঁকে ফেলত গাছ, পাহাড়, বাড়ি, পাখি। এবার সাবান, টুথপেস্ট, ওষুধের ফেলে দেওয়া ৫৩২টি বাক্সের উপর ছবি এঁকে (painting) ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (India Book of Records) জায়গা করে নিল ক্লাস এইটের পড়ুয়া মৌলিকা দে।

শনিবার সকালেই বাগনানে মৌলিকার বাড়িতে চলে আসে তার শংসাপত্র, মেডেল সহ বিভিন্ন উপহার। এরপরই রীতিমত উৎসবের চেহারা নেয় বাগনানের কল্যাণপুর পালপাড়া এলাকা। শুরু হয় মিষ্টিমুখ। মৌলিকাকে মিষ্টি খাইয়ে দেন তাঁর পরিবারের সবাই। মিষ্টি বিলি হয় প্রতিটি বাড়িতে।

রীতি মেনে দধিকাদো খেলা বৈকুণ্ঠপুর রাজবাড়িতে! সূচনা হল দুর্গোৎসবের

বাগনান উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মৌলিকার এই সাফল্যে সবথেকে খুশি তার বাবা সঞ্জীবকুমার দে ও মা চৈতালি দে। সঞ্জীববাবু পেশায় ব্যবসায়ী। ব্যবসার চাপের মধ্যেও মেয়ের সমস্ত শখ পূরণ করেছেন তিনি। এদিন মৌলিকা জানায়, গত ২৯ জুন আমার আঁকা ইন্ডিয়া বুক অব রেকর্ডসে পাঠাই। ৪ অগস্ট তাঁরা আমার হাতের আঁকাকে স্বীকৃতি দেয়। এরপর শনিবার সেখান থেকে পাঠানো উপহার হাতে পেয়েছি। সে জানিয়েছে, ৩.৫ সেন্টিমিটার লম্বা এবং ৩.৮ সেন্টিমিটার চওড়া এক একটি ছবি আঁকতে তাঁর সময় লেগেছে মাত্র এক থেকে দেড় মিনিট।


```