Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ থেকে বদলে যাচ্ছে মোটর ভেহিকেল আইনের নিয়ম, ভুল করলে ছাড় পাওয়ার উপায় নেই

দ্য ওয়াল ব্যুরো: আজ ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে মোটর ভেহিকেল আইনের নিয়ম কানুন। গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে আগে অনেক রকম কাগজপত্রই সঙ্গে রাখতে হত। কিন্তু এখন থেকে তা আর লাগবে না। কারণ, ট্রাফিক পুলিশের থেকে হেনস্থা বন্ধ করতে কেন্দ্রীয় পরিবহণ মন্

আজ থেকে বদলে যাচ্ছে মোটর ভেহিকেল আইনের নিয়ম, ভুল করলে ছাড় পাওয়ার উপায় নেই

শেষ আপডেট: 1 October 2020 02:30

দ্য ওয়াল ব্যুরো: আজ ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে মোটর ভেহিকেল আইনের নিয়ম কানুন। গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে আগে অনেক রকম কাগজপত্রই সঙ্গে রাখতে হত। কিন্তু এখন থেকে তা আর লাগবে না। কারণ, ট্রাফিক পুলিশের থেকে হেনস্থা বন্ধ করতে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইনের সংশোধন করেছে। সেই সংশোধিত আইন মোতাবেক আজ থেকে তা চালু হচ্ছে নতুন নিয়মকানুন।

কী কী পরিবর্তন হচ্ছে তা সহজ করে ব্যাখ্যা করে দিচ্ছে দ্য ওয়াল।

১) গাড়ির কাগজপত্রের কোনও ফিজিকাল ভেরিফিকেশন লাগবে না

গাড়ির সমস্ত রকমের কাগজপত্র যদি ইলেকট্রনিক মাধ্যমে থাকে এবং তা যদি যথাযথ হয়, তা হলে কোনও হার্ড কপি তথা ফিজিকাল ডকুমেন্ট (কাগজপত্র) লাগবে না। এমনকি কোনও গাড়ির বিরুদ্ধে কোনও কেস হলে, তা যদি কোথাও দেখানোর প্রয়োজন হয় তাও ইলেকট্রনিক ফরম্যাটেই দেখানো যেতে পারে। সরকারি ওয়েবসাইট বা পোর্টালে ই-চালানও পাওয়া যাবে।

Papers that you have to keep in mind when buying used cars | Top Auto Solutions

২) কারও ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দিতে হলে কী করণীয়

যদি এমন কোনও ঘটনা ঘটে যাতে চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে, তা হলে কর্তৃপক্ষ ওই ড্রাইভিং লাইসেন্স বাতিল করার আবেদন ওয়েবসাইটে আপলোড করে দিলেই হবে। ওয়েবসাইটে সেই তথ্য আপডেট হয়ে যাবে।

৩) ভুল করলে ছাড় পাওয়ার উপায় নেই

কোনও চালক ট্রাফিক আইনভঙ্গ করলে সে ব্যাপারে তথ্য ইলেকট্রনিক ব্যবস্থায় নথিভুক্ত হয়ে যাবে। কর্তৃপক্ষ চাইলে কোনও চালকের ধারাবাহিক আচরণ বিশ্লেষণ করে দেখতে পারবে। শুধু চালকের নথিই নথিভুক্ত হবে না, যে ট্রাফিক পুলিশ চালককে আইন ভঙ্গের জন্য ধরেছেন তাঁর নাম ও পরিচয়ও পোর্টালে আপডেট হয়ে যাবে।

Jumping a Red Signal in Kolkata? You Can Be 'Shot-At-Sight' by Cops

কেন এই নিয়ম করা হচ্ছে? তার কারণ, সব কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও অনেক সময়েই চালককে হেনস্থা করা হয়। এ বার কেউ চালককে জোর করে যাতে কেস দিতে না পারে তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। যাতে পরে সেই কেসকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে।

৪) গাড়ির সমস্ত কাগজপত্র কী ভাবে ইলেকট্রনিক ব্যবস্থায় সেভ করবেন

গাড়ির সমস্ত কাগজপত্র তথা নথি কেন্দ্রীয় সরকারের অনলাইন পোর্টাল ডিজি-লকার বা এম-পরিবহণে (m-parivahan) সেভ করে রাখতে পারবেন। তার ফলে ফিজিকাল ডকুমেন্ট সঙ্গে রাখার কোনও দরকার পড়বে না।

৫) ফোন ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন

গাড়ি চালানোর সময় এক মাত্র রুট নেভিগেশনের জন্য ফোন ব্যবহার করতে পারবেন। কিন্তু ফোনে কথা বলা বা গাড়ি চালানোর সময় হাতে ধরা কোনও কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করলে ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা দিতে হবে।

Rs 5000 Fine if You Are Caught Using Phone While Driving in Uttarakhand


```