Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বেলঘরিয়ায় একরত্তিকে নর্দমায় চুবিয়ে মারার চেষ্টা মায়ের! আটকে দিলেন স্থানীয়রা

দ্য ওয়াল ব্যুরো: একরত্তি সন্তানকে (Child) কোলে নিয়ে পুকুর পাড়ে ঘুরঘুর করছিলেন মা (Mother)। দেখেই সন্দেহ হয় এলাকার লোকজনের। পুকুরের কাছ থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হলে শেষমেশ নর্দমায় (Drain) চুবিয়ে (Drowning) কোলের বাচ্চাকে মেরে ফেলার চেষ্ট

বেলঘরিয়ায় একরত্তিকে নর্দমায় চুবিয়ে মারার চেষ্টা মায়ের! আটকে দিলেন স্থানীয়রা

শেষ আপডেট: 27 July 2022 07:07

দ্য ওয়াল ব্যুরো: একরত্তি সন্তানকে (Child) কোলে নিয়ে পুকুর পাড়ে ঘুরঘুর করছিলেন মা (Mother)। দেখেই সন্দেহ হয় এলাকার লোকজনের। পুকুরের কাছ থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হলে শেষমেশ নর্দমায় (Drain) চুবিয়ে (Drowning) কোলের বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা (Tried ti kill) করল মা!

ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভা ২৯ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া চৌধুরীপল্লী এলাকায়। বুধবার সাকলে এলাকার বাসিন্দারা দেখেন, প্রায় ৩ মাস বয়সি পুত্রসন্তানকে কোলে নিয়ে একটি পুকুরের ধারে ঘোরাফেরা করছেন এক মহিলা। মহিলার হাবভাব দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এলাকার বাসিন্দা বলে মনে না হওয়ায় ওই মহিলাকে বারবার করে পরিচয় জিজ্ঞাসা করেন স্থানীয়রা। কিন্তু উত্তরে বিস্তর অসঙ্গতি পাওয়া যায়। এতেই সন্দেহ আরও দৃঢ় হয় লোকজনের। তাঁরা শিশু সহ ওই মহিলাকে পুকুরের ধার থেকে সরিয়ে নিয়ে যান।

এরপরেই ওই মহিলা একটি নর্দমায় নিজের কোলের সন্তানকে চুবিয়ে মেরে ফেরার চেষ্টা করেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। সঙ্গে সঙ্গেই মহিলাকে ধরে ফেলে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। মহিলাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তিনি চিৎকার করতে শুরু করেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। শিশুটিকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অনুমান, ওই মহিলা নিজেই শিশুটির মা। তবে তাঁর আচরণে তাকে মানসিক ভারসাম্যহীন বলেই মনে করছেন ওই এলাকার লোকজন। শিশুটির আবার ক্ষতি করার চেষ্টা করতে পারেন তিনি, এই আশঙ্কায় বাচ্চাটিকে তাঁর কাছে ফেরত না দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেনা স্থানীয়রা।

কাঁকিনাড়ায় মাকে গুলি করে মারল ছেলে! নেশার টাকা চেয়ে পায়নি সে


```