Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৫ দিনের ঘুমন্ত শিশুকন্যাকে কুয়োয় ফেলে দিলেন মা! কারণ নিয়ে ধোঁয়াশা

স্থানীয়দের দাবি, মহিলার মানসিক সমস্যা রয়েছে। সেকারণেই হয়তো এমন কাণ্ড ঘটিয়েছেন। বিগত কয়েকদিন ধরেই নিজের কন্যা সন্তানকে কুয়োতে ফেলে দেওয়ার কথা বলছিলেন ওই মহিলা।

২৫ দিনের ঘুমন্ত শিশুকন্যাকে কুয়োয় ফেলে দিলেন মা! কারণ নিয়ে ধোঁয়াশা

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 24 September 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক! ২৫ দিনের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আচমকা কেন ওই মহিলা নিজের সন্তানের সঙ্গে এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, ঘাতক মায়ের নাম অষ্টমী গোস্বামী। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও একরত্তিকে পাশে নিয়েই ঘুমোচ্ছিলেন বাবা। ঘুম ভাঙলে মেয়েকে না দেখতে পেয়েই খোঁজাখুঁজি শুরু করেন তিনি। স্ত্রী-সহ পরিবারের সদস্যদের থেকে প্রথমে কোনও উত্তর না পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে পেশায় রিকশাচালক বাবার।

সন্দেহ হওয়ায় স্ত্রীকে চেপে ধরতেই আসল সত্য সামনে আসে। শিশুটিকে বাড়ির কাছেই একটি কুয়োতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে মায়ের বিরুদ্ধে। খবর জানাজানি হতেই দমকলের পাশাপাশি খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। পরে অভিযুক্ত মাকে গ্রেফতার করে আশিঘর ফাঁড়ির পুলিশ।

মহিলা কেন নিজের সন্তানের সঙ্গে এমন করলেন করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের দাবি, মহিলার মানসিক সমস্যা রয়েছে। সেকারণেই হয়তো এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। বিগত কয়েকদিন ধরেই নিজের কন্যা সন্তানকে কুয়োতে ফেলে দেওয়ার কথা বলছিলেন ওই মহিলা। তারপরই এমন কাণ্ড।

এদিন ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা পৌঁছনর আগে স্থানীয় কয়েকজন যুবক শিশুকন্যাকে কুয়ো থেকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কুয়ো গভীর হওয়ার কারণে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। পরে দমকল বাহিনীর কর্মীরা শিশুটির নিথর দেহ উদ্ধার করেন।

অভিযুক্ত মাকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। সত্যিই মহিলার মানসিক সমস্যা রয়েছে নাকি খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।   


```