Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত ট্রেনের সামনে দুই সন্তান নিয়ে ঝাঁপ দিলেন মা, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই এই কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে দুই সন্তানকে (Two child) সঙ্গে নিয়ে আত্মঘাতী (suicide) হলেন এক মহিলা (Mother)। পানাগড়ের (Panagarh) এই নৃশংস ঘটনায় ওই মহিলার স্বামী দশরথ পণ্ডিতকে গ্রে

চলন্ত ট্রেনের সামনে দুই সন্তান নিয়ে ঝাঁপ দিলেন মা, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই এই কাণ্ড

শেষ আপডেট: 16 August 2022 08:56

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে দুই সন্তানকে (Two child) সঙ্গে নিয়ে আত্মঘাতী (suicide) হলেন এক মহিলা (Mother)। পানাগড়ের (Panagarh) এই নৃশংস ঘটনায় ওই মহিলার স্বামী দশরথ পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ।    

জানা যায়, পানাগড়ের অন্ডালের বাসিন্দা বছর তিরিশের সীমা পণ্ডিত। স্বামী দশরথ পণ্ডিত প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে মারধর করত স্ত্রীকে। স্বামীর অত্যাচার থেকে বাঁচতেই এদিন তাঁর দুই পুত্র সন্তানকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

সীমা পণ্ডিতের বড় ছেলে ছিল বছর আটেকের প্রীতম ও ছোট ছেলে বছর ছয়েকের প্রেম। সোমবার পানাগড় স্টেশন সংলগ্ন অনুরাগপুরের কাছের রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মঘাতী হন তিনজনেই।

সোমবার ভোরে এলাকার মানুষ মৃতদেহ পরে থাকতে দেখে রেল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীকে সটান গুলি! শিলিগুড়িতে শোরগোল


```