Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মেমারিতে মায়ের মাথা থেঁতলে খুন করল ছেলে! টাকা চেয়েও পায়নি

দ্য ওয়াল ব্যুরো: মায়ের কাছে টাকা দাবি করে না মেলায় মাকেই খুন করে বসল ছেলে(Mother Murder by Son)! ছেলের দাবি মেটাতে না পারায় যে এমন পরিণতি ঘটবে তা হয়তো ভাবতেই পারেননি রুপালি প্রামাণিক। মৃতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে

মেমারিতে মায়ের মাথা থেঁতলে খুন করল ছেলে! টাকা চেয়েও পায়নি

শেষ আপডেট: 6 August 2022 08:52

দ্য ওয়াল ব্যুরো: মায়ের কাছে টাকা দাবি করে না মেলায় মাকেই খুন করে বসল ছেলে(Mother Murder by Son)! ছেলের দাবি মেটাতে না পারায় যে এমন পরিণতি ঘটবে তা হয়তো ভাবতেই পারেননি রুপালি প্রামাণিক। মৃতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির (Memari) ভারখাণ্ডা গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা ছিলেন রুপালি প্রামাণিক। পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। স্বামী, ছেলে, বৌমা, নাতনি নিতে ভরা সংসার ছিল তাঁর। কিন্তু সেই সুখী সংসারে যে এভাবে বিপদ ঘনিয়ে আসবে তা পাড়া প্রতিবেশীরা বুঝতে পারেননি।

জানা গেছে শুক্রবার রাতে রুপালিদেবীর কাছে কিছু টাকা দাবি করে তাঁর ছেলে রাজীব। কিন্তু দাবি মতো টাকা দিতে পারেননি রুপালিদেবী। তাতেই রেগে যান ছেলে। ভারী কোনও বস্তু দিয়ে রুপালিদেবীর মাথায় আঘাত করে সে। তৎক্ষনাৎ মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

পরিবার সূত্রে খবর, রাজীব গত কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। বেশ কয়েকবার তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি বলে দাবি পরিবারের।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শনিবার তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়।

চুঁচুড়ার সরকারি হাসপাতালে ভরদুপুরে চলল গুলি! বন্দিদের মেডিক্যাল পরীক্ষা করাতে এনে বিপত্তি


```