Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফালাকাটায় ৬ বছরের মেয়েকে কুপিয়ে খুন করল মা! আত্মহত্যা করতে গেল নিজেও

  দ্য ওয়াল ব্যুরো: ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কিশোরী মেয়েকে খুন করল মা! এই চাঞ্চল্যকর ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জটেশ্বর পঞ্চায়েত এলাকার। মেয়েকে খুন করার পর মা আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপ

ফালাকাটায় ৬ বছরের মেয়েকে কুপিয়ে খুন করল মা! আত্মহত্যা করতে গেল নিজেও

শেষ আপডেট: 21 January 2022 09:17

  দ্য ওয়াল ব্যুরো: ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কিশোরী মেয়েকে খুন করল মা! এই চাঞ্চল্যকর ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জটেশ্বর পঞ্চায়েত এলাকার। মেয়েকে খুন করার পর মা আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার সকালে বছর ২৬ এর সান্তনা বর্মন নামে ওই মহিলা নিজের ৬ বছর বয়সী মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। সেই সময় মা ও মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। তারা ওই মহিলাকে ঠেকাতে গেলে তিনি একটি ঘরের মধ্যে ঢুকে দরজার ছিটকিনি আটকে দেন। ঘরের ভিতরে ওই মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। প্রতিবেশীরা তড়িঘড়ি মা ও মেয়েকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা কিশোরী মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। ওই হাসপাতালেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন সান্ত্বনা বর্মন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটাজুড়ে। ঘটনার কথা জানতে পেরেই ওই বাড়িতে এসে হাজির হয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। যে ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলা নিজের মেয়েকে কুপিয়ে ছিলেন সেটি পুলিশ উদ্ধার করেছে। তবে কেন তিনি হঠাৎ নিজের মেয়েকে মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।

```