Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মায়ের সঙ্গেই উচ্চমাধ্যমিকে প্রতিযোগিতা ছেলের, নম্বরে এগিয়ে রইলেন কে

দ্য ওয়াল ব্যুরো: মা আর ছেলে একইসঙ্গে বসেছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষায়। দু'জনেই পাশ করলেন ভালো নম্বর নিয়ে। তবে, নম্বরের প্রতিযোগিতায় মা এগিয়ে গেলেন ছেলের চেয়ে (Mother HS result better than son)। বুধবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের

মায়ের সঙ্গেই উচ্চমাধ্যমিকে প্রতিযোগিতা ছেলের, নম্বরে এগিয়ে রইলেন কে

শেষ আপডেট: 25 May 2023 04:20

দ্য ওয়াল ব্যুরো: মা আর ছেলে একইসঙ্গে বসেছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষায়। দু'জনেই পাশ করলেন ভালো নম্বর নিয়ে। তবে, নম্বরের প্রতিযোগিতায় মা এগিয়ে গেলেন ছেলের চেয়ে (Mother HS result better than son)।

বুধবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল (HS result 2023)। আর তাতেই একই পরিবার থেকে উত্তীর্ণ হয়েছেন শান্তিপুরের মা ছেলের জুটি (mother son duo)। ছেলে সৌরভ মন্ডল এবং মা লতিকা মন্ডল। মা-র পাওয়া নম্বর ৩২৪। সেখানে ছেলে পেয়েছেন ২৮৪। তবে মা-র সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে গেলেও দুঃখ নেই ছেলে সৌরভের। বরং মা-র সাফল্যে গর্বিত, এমনটাই জানালেন তিনি।

মা ছেলে জুটি একই সঙ্গে উচ্চমাধ্যমিক দিলেও দুজনে পরীক্ষা দিয়েছেন আলাদা বিদ্যালয় থেকে (Mother HS result better than son)।

তবে দুজনের নেওয়া বিষয়গুলির মধ্যে তিনটি বিষয় একই বেছে নিয়েছিলেন সৌরভ ও লতিকা। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং এডুকেশন একই সঙ্গে পড়তেন মা ও ছেলে। তবে, চতুর্থ বিষয় হিসেবে সৌরভ বেছে নিয়েছিলেন দর্শন এবং মা লতিকার বিষয় ছিল সংস্কৃত।

লতিকার স্বামী দিনমজুরের কাজ করেন। ফলে, অভাবের সংসারে শাড়ি বোনার কাজ শুরু করেন লতিকা। পাশাপাশি ছেলের উৎসাহেই ফের শুরু করেন লেখাপড়া। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন লতিকা। তাঁর কথায়, কলেজে পড়ে একটা চাকরি পেতেই হবে। লতিকার সাফল্যে গর্বিত সকলেই। স্কুলছুট ও বেশি বয়সে লেখাপড়া শুরু করা ছাত্রছাত্রীদের কাছে লতিকা উদাহরণ, এমনটাই বলছেন অনেকে।

ইউপিএসসিতে সফল অশোকনগরের এই পরীক্ষার্থী, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেলেও নম্বরে অখুশি


```