Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

৮ বছরের ছেলে-সহ মায়ের দেহ উদ্ধার, ১৮ বছরের মেয়েও গুরুতর অসুস্থ, শিলিগুড়িতে শোরগোল  

পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভেতরে রুম হিটার জ্বালানো ছিল। তাছাড়াও ঘরের ভেতরে ফায়ার প্লেসে আগুন জ্বলছিল। অক্সিজেনের মাত্রা কম হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা

 ৮ বছরের ছেলে-সহ মায়ের দেহ উদ্ধার, ১৮ বছরের মেয়েও গুরুতর অসুস্থ, শিলিগুড়িতে শোরগোল  

শিলিগুড়িতে মৃতের বাড়ির সামনে পুলিশ

শেষ আপডেট: 2 January 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বছরের শুরুতেই মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে। ঘর থেকে উদ্ধার আট বছরের ছেলে ও মায়ের মৃতদেহ। ১৮ বছরের দিদির অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার এই ঘটনায় শোরগোল পড়ল সিটি সেন্টার সংলগ্ন উত্তরায়ণ টাউনশিপের ই-৯ ব্লকে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে উত্তরায়ণে একটি বাংলো কিনেছিলেন সুজিত দাস। পেশায় তিনি বালি পাথরের ব্যবসায়ী। ব্যবসার কাজে বেশিরভাগ সময় শহরের বাইরে থাকেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও দুই সন্তান তেজেস ও তেজেলকে নিয়ে বাড়িতেই ছিলেন সুজিতের স্ত্রী তিথি দাস। বৃহস্পতিবার ভোররাতে ১৮ বছরের তেজাল কোনওমতে তার আত্মীয়দের ফোন করে ডাকেন। 

আত্মীয়রা এসে দেখেন ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তিথি ও তার দুই সন্তান। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিথি দাস ও তার আট বছরের ছেলে তেজসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মেয়ে তেজলের অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। 

ঘটনার খবর পেয়ে উত্তরায়ণ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভেতরে রুম হিটার জ্বালানো ছিল। তাছাড়াও ঘরের ভেতরে ফায়ার প্লেসে আগুন জ্বলছিল। অক্সিজেনের মাত্রা কম হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটে। যদিও দেহের ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পরিবার। 


```