
শেষ আপডেট: 1 April 2022 05:57
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন ধরে ঘরের দরজা বন্ধ ছিল। বাড়িতে কেউ আসা যাওয়া করেছিলেন না। সন্দেহ বাড়ে প্রতিবেশীদের। কোথায় গেলেন মা-ছেলে? সন্দেহ আরও বেশি বাড়ে যখন ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। কিন্তু তখনও প্রতিবেশীরা কিছু বুঝতে পারেননি। তবে হঠাৎই এক আত্মীয় এসে পড়ায় রহস্যের উন্মোচন হয়। বন্ধ ঘর থেকে উদ্ধার হয় মা ও ছেলের দেহ (Dum Dum Death)!
স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনের নাম শ্রাবণী পাল ও সন্দীপ পাল। তাঁরা সম্পর্কে মা-ছেলে। আদি বাড়ি হাওড়ার আন্দুলে। ছয় মাস হল দমদমের নবপল্লি এলাকায় উঠে এসেছেন তাঁরা। মৃতদেহ উদ্ধার করে দমদমে থানার পুলিশ। একটি সুইসাইড নোটও মিলেছে।
জানা গেছে, শ্রাবণীদেবীর ভাই গত বুধবার রাত থেকে বোন ও ভাগ্নেকে ফোন করলেও ফোনে পাননি। তাই সন্দেহ জাগে। চলে আসে বাড়িতে খোঁজ নিতে। এসেই দেখেন এই বিপত্তি। দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে দেখেন তাঁর বোন ও ভাই মৃত অবস্থায় পড়ে আছেন।
খবর যায় দমদম থানায়। ঘটনার খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারেন তাঁদের আসল পরিচয়। পুলিশের প্রাথমিক অনুমান, সাতদিন আগে মৃত্যু হয়েছে দু'জনের। সন্দীপবাবু ফ্যানে সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা (Suicide) করেছেন। তবে শ্রাবণী দেবীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাড়িওয়ালা সূত্রে খবর, এমনি নির্ঝঞ্ঝাট পরিবার হলেও তিনমাস ভাড়া দেননি তাঁরা। এমনকি পাড়ার কারোর সঙ্গেই সেভাবে মিশতেন না তাঁরা। মৃত্যুর কারণ কী আর্থিক সঙ্কট? খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের অন্য লোকদেরও জেরা করছে পুলিশ।
একরত্তিকে ট্রেন থেকে তুলে নিয়ে যাচ্ছিল রূপান্তরকামী দুষ্কৃতী! বড় পাচারচক্রের পর্দাফাঁস শিলিগুড়িতে