Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যত বেশি ভোট তত তাড়াতাড়ি উন্নয়ন, সিতাইয়ে নির্বাচনী সভায় প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে উদয়ন

রবিবার সিতাই বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচারে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এখানেই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেন উদয়নবাবু।

যত বেশি ভোট তত তাড়াতাড়ি উন্নয়ন, সিতাইয়ে নির্বাচনী সভায় প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে উদয়ন

ভোট প্রচারে উদয়ন

শেষ আপডেট: 28 October 2024 18:20

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। এবার যত বেশি ভোট তত তাড়াতাড়ি উন্নয়ন, নির্বাচনী সভায় এমনই প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে জড়ালেন উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব হলেন বিরোধীরা।

রবিবার সিতাই বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচারে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এখানেই রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেন উদয়নবাবু। দিনহাটা ১ নম্বর ব্লকের পুটিমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী সভায় মন্ত্রী বলেন, "রাস্তা করে দেওয়া হবে। আর এই রাস্তাটি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে করে দেওয়া হবে। ফেভার ব্লক দিয়ে যে রাস্তা তৈরি করা হবে সেটি দশ বছরের মধ্যেও খারাপ হবে না। তবে যত বেশি ভোট পড়বে, তত তাড়াতাড়ি রাস্তা হবে।" 

সভায় মন্ত্রী আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি কাজ করেছেন মহিলাদের জন্য। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা তিনি করে দেখান। তাইতো তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। মহিলারা যাতে আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়ে ওঠেন সেই লক্ষ্যেই এই কাজ করেছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার চালু করেই ক্ষান্ত হননি তিনি, বরাদ্দও বাড়িয়েছেন। যেখানে ৫০০ টাকা ছিল, তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে, যাদের ১০০০ টাকা ভাতা ছিল তাঁদের ১২০০ টাকা করা হয়েছে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। এবারের বিধানসভা উপনির্বাচনে বেশি বেশি ভোটে তৃণমূলের প্রার্থীকে জয়ী করতে হবে।" 

উদয়ন গুহর এই প্রতিশ্রুতির পরেই সরব হন বিরোধীরা। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছেন তাঁরা। ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার বলেন, "সিতাই বিধানসভা উপনির্বাচনের ভোটের প্রচার পর্ব চলছে। নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে। অথচ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে রীতিমতো রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হবে।" 


```