Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্যে একদিনে আক্রান্ত তিন হাজার ৩১০, কলকাতাতে ৭০০ পার

দ্য ওয়াল ব্যুরো : রাজ্যে সংক্রমণের মাত্রা এবং সুস্থ হওয়ার হারে বিশেষ কোনও বদল হল না শুক্রবার। এদিন রাতে স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছে রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট নতুন আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩১০ জন। সেরে উঠেছেন দু’ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘণ্টা

রাজ্যে একদিনে আক্রান্ত তিন হাজার ৩১০, কলকাতাতে ৭০০ পার

শেষ আপডেট: 1 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : রাজ্যে সংক্রমণের মাত্রা এবং সুস্থ হওয়ার হারে বিশেষ কোনও বদল হল না শুক্রবার। এদিন রাতে স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছে রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট নতুন আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩১০ জন। সেরে উঠেছেন দু’ হাজার ৯৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে বাংলায় মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। যার ফলে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জন। সেরে উঠেছেন দু’লক্ষ ৩১ হাজার ৬৯৯ জন। রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭০ জনের। বাংলায় এই মুহূর্তে নভেল করোনাভাইরাস সক্রিয় রয়েছে ২৬ হাজার ৮৬৫ জনের শরীরে। এক ধাক্কায় সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে দুই বর্ধমানে। উত্তরবঙ্গেও সংক্রমণ গত কয়েকদিন ধরে কম। সপ্তাহ দুয়েক আগেও রোজই প্রায় দেখা যাচ্ছিল পশ্চিম বর্ধমানে প্রতিদিন ১০০-র বেশি মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছিলেন। পূর্ব বর্ধমানেও বেশ কয়েকদিন সংক্রামিতের সংখ্যা ১০০ টপকে যাচ্ছিল। অন্যান্য দিনগুলিতে ছিল ১০০-র কাছাকাছি। শুক্রবারের বুলেটিনে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭ জন। আর পূর্ব বর্ধমানে ৮২ জন। যদিও কলকাতা উত্তর ২৪ পরগনার সংক্রমণের হারে কোনও পরিবর্তন হয়নি। এদিন কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭২০ জন। আর উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৬৫৫ জন। দুই জেলা মিলিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৯০০-র কাছাকাছি মানুষ। তা ছাড়া হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়ায় ১০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনাতেও একদিনে আক্রান্ত হয়েছেন ২২৬ জন।

```