Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোষ্যের শ্রাদ্ধে পেটপুরে খেল একশোর বেশি বালক

দ্য ওয়াল ব্যুরো: টানা আট বছর ধরে জিমি ছিল পরিবারের অন্যতম সদস্য, ছিল সুখ-দুঃখের ভাগীদার। তাই মৃত্যুর পরে তাকে ‘প্রাপ্য’ সম্মান জানাতে কুণ্ঠাবোধ করলেন না রতন গোস্বামী। দক্ষিণ বারাসত অঞ্চলের দক্ষিণ কালিকাপুর মণিমালা মাঠ এলাকা বাসিন্দা রতন গোস

পোষ্যের শ্রাদ্ধে পেটপুরে খেল একশোর বেশি বালক

শেষ আপডেট: 6 January 2020 09:42

দ্য ওয়াল ব্যুরো: টানা আট বছর ধরে জিমি ছিল পরিবারের অন্যতম সদস্য, ছিল সুখ-দুঃখের ভাগীদার। তাই মৃত্যুর পরে তাকে ‘প্রাপ্য’ সম্মান জানাতে কুণ্ঠাবোধ করলেন না রতন গোস্বামী। দক্ষিণ বারাসত অঞ্চলের দক্ষিণ কালিকাপুর মণিমালা মাঠ এলাকা বাসিন্দা রতন গোস্বামীর পরিবারের এক জন ছিল জিমি। তাকে পরিবারের লোকজন জিমি গোস্বামী পরিচয় করাতেন। জিমি ছিল পোষ্য সারমেয়। পরিবারের সকলে মিলে তার নাম রাখে জিমি। আট বছর একসঙ্গে থাকার পর গত বছরের শেষ দিন আচমকাই সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান যে, জিমি মারা গেছে। তার মৃত্যুতে গোস্বামী পরিবারে শোকের ছায়া নেমে আসে। রতন গোস্বামীর ছেলে চঞ্চল মানসিক ভাবে ভেঙে পড়েন। পরিবারের লোকজন আলোচনা করে ঠিক করেন, পরিবারের কোনও সদস্য মারা গেলে যেভাবে শ্রাদ্ধানুষ্ঠান করা হয়, জিমির ক্ষেত্রেও সমস্ত নিয়ম মেনে সেভাবেই শ্রাদ্ধ করা হবে। জিমির মৃতদেহ কবর দেওয়ার পর পরিবারের লোকজন অশৌচ পালন করতে শুরু করেন, অগ্নিকর্তার মতো গলায় কাছা ধারণ করেন চঞ্চল। পুরোহিতের পরামর্শ মতো তাঁরা নিরামিষ খান এবং নির্দিষ্ট দিনে মাথা নেড়া করে অশৌচান্ত ঘটান চঞ্চল। বাড়িতেই আয়োজন করা হয় শ্রাদ্ধানুষ্ঠানের। নিমন্ত্রণ করা হয় প্রতিবেশী শিশুদের। আজ সোমবারপোষ্যের শ্রাদ্ধে শতাধিক শিশুর খাওয়ার ব্যবস্থা করা হয়। বাড়ির কাছে জিমির সমাধি করা হয়, আত্মীয় পরিজনরা সেই সমাধিস্থলে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাযন। এভাবে পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান দেখে অবাক হয়ে যায় দক্ষিণ বারাসতের মানুষ। মানুষের সঙ্গে যতদিন কোনও পোষ্য বসবাস করে ততদিন সে পরিবারের একজন হয়েই থাকে। পরিবারের কারও বিয়োগ হলে সেও ব্যথা পায়। যাঁরা পশুদের সান্নিধ্যে থাকেন তাঁরা সেই অনুভূতির কথা জানেন। বন্য হাতির মৃত্যুর পরে যূথের অন্য সদস্যদর শোক জ্ঞাপন করতে দেখেছেন গবেষকরা, শুশুকদের ক্ষেত্রেও তা দেখা গেছে। ব্যতিক্রম দেখা যায় পোষ্যদের ক্ষেত্রে। অনেক সময় ঘটা করে বিড়ালের বিয়ে দেওয়া হলেও মৃত্যু পরে শ্রাদ্ধ করার কথা তেমন ভাবে শোনা যায় না, মফসসলে তো নয়ই। কোনও কোনও পোষ্যের অন্ত্যেষ্টি হয় ঠিকই, তবে সকলেরই হয় এ কথা বলা যায় না। সেদিক থেকে বিচার করলে এমন শ্রাদ্ধানুষ্ঠান করা বেশ ব্যতিক্রমী ঘটনা, বিশেষ করে মফসসলে।

```