Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার অনুমোদন পেল আরও কিছু গাড়ি, সুবিধা হবে পর্যটকদের

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ পর্যটকদের জন্য দার্জিলিং থেকে গ্যাংটক যাতায়াতের ক্ষেত্রে বহুদিন থেকে চলে আসা সমস্যার অনেকটাই সমাধান হতে চলেছে এবার। দার্জিলিংয়ের চারটি সিন্ডিকেট থেকে অতিরিক্ত ৩০টি গাড়িকে সিকিমে প্রবেশ করার অনুমোদন দিতে চলেছে রাজ্য প

দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার অনুমোদন পেল আরও কিছু গাড়ি, সুবিধা হবে পর্যটকদের

শেষ আপডেট: 1 March 2020 17:17

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ পর্যটকদের জন্য দার্জিলিং থেকে গ্যাংটক যাতায়াতের ক্ষেত্রে বহুদিন থেকে চলে আসা সমস্যার অনেকটাই সমাধান হতে চলেছে এবার। দার্জিলিংয়ের চারটি সিন্ডিকেট থেকে অতিরিক্ত ৩০টি গাড়িকে সিকিমে প্রবেশ করার অনুমোদন দিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। এখনও পর্যন্ত এই চারটি সিন্ডিকেটের ৮৪টি গাড়ির মধ্যে মাত্র ১৪টি গাড়ির এই অনুমোদন ছিল। বাকি গাড়িগুলো সিকিমে ঢুকতে পারত না। পারলেও হেনস্থার ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হতো। এবার গাড়ির সংখ্যা বাড়ায় আরও অনেক পর্যটক সিন্ডিকেটের গাড়ির মাধ্যমে কম খরচে দার্জিলিং থেকে গ্যাংটক যাতায়াত করতে পারবেন। এই সিদ্ধান্তে খুশি দার্জিলিংয়ের গাড়ি চালকরা। পাহাড়–তরাই সম্পৃক্ত পরিবহণ মহাসঙ্ঘের সভাপতি প্রদীপ লামা জানিয়েছেন, পর্যটন মরশুমে পর্যটক নিয়ে গ্যাংটক যাওয়ার পথে নানান সমস্যায় পড়তে হয়। এবার রাজ্য সরকার অনুমতিপ্রাপ্ত গাড়ির সংখ্যা বাড়াতে চলেছে। এতে করে পাহাড়ের বেকার যুবকদের অনেক সুবিধা হবে। আগামী সাত দিনের মধ্যে এই অনুমতি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। দার্জিলিং বেড়াতে এসে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে পর্যটকরা সিকিম–গ্যাংটক বেড়াতে যেতে চান। কিন্তু দার্জিলিঙের সিন্ডিকেট থেকে মাথাপিছু ভাড়া দিয়ে গ্যাংটক যেতে হলে সমস্যায় পড়তে হতো পর্যটকদের। কারণ, দার্জিলিং পাহাড় হোক কিংবা সমতল, সব গাড়ির গ্যাংটকে প্রবেশের অনুমতি নেই। দার্জিলিঙের সিন্ডিকেটগুলো থেকে এত দিন পর্যন্ত মাত্র ১৪টি করে গাড়ির অনুমতি ছিল গ্যাংটকে প্রবেশের। এবার আরও ৩০টি করে গাড়ি এই অনুমোদন পাবে। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পাহাড়ের চালকেরা। অনুমোদন প্রাপ্ত গাড়ির বাইরে কোনও গাড়ি গ্যাংটকে গেলে সেক্ষেত্রে গাড়ির চালক এবং পর্যটক উভয়কেই নানা রকম হেনস্থার মুখোমুখি হতে হতো। কখনও পর্যটকদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হতো, কখনও বা স্পট ফাইন করা হতো গাড়ির চালককে। এই সমস্যা চলছে দীর্ঘদিন ধরেই। এবার থেকে সেই সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। পাশাপাশি, এবার থেকে গাড়ির অনুমোদন এবং ট্যাক্স জমা দেওয়ার জন্য শিলিগুড়ি না এসে পাহাড়ে বসেই সেই সব কাজ করা যাবে বলে জানা গেছে। এতেও গাড়ি মালিকদের দুর্ভোগ অনেকটাই কমবে। পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল বলেন, "দার্জিলিং থেকে অতিরিক্ত গাড়িকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত খুবই ইতিবাচক। রাজ্য থেকে এত দিন ২৫০০ গাড়ির গ্যাংটকে যাওয়ার অনুমতি ছিল। আমাদের সঙ্গে আলোচনার পরে রাজ্য সরকার সামগ্রিক ভাবে আরও ৫০০ গাড়ির অনুমোদন বাড়িয়ে দিয়েছে। এর জন্য রাজ্য পরিবহণ দফতরকে ধন্যবাদ। পর্যটকদের অনেক সুবিধা হবে এতে।"

```