Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বভারতীতে বেতন হয়নি, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাল শিক্ষক সংগঠন

দ্য ওয়াল ব্যুরো: ৮ জুলাই পর্যন্ত বেতন পাননি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মচারীরা। পেনশনও পাননি অবসরপ্রাপ্তরা। শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে হস্তক্ষেপের অনুরোধ জানাল বিশ্বভারতীর শিক্ষক সংগঠন ভিবিইউএফএ। প্রধানমন্ত

বিশ্বভারতীতে বেতন হয়নি, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাল শিক্ষক সংগঠন

শেষ আপডেট: 9 July 2021 02:37

দ্য ওয়াল ব্যুরো: ৮ জুলাই পর্যন্ত বেতন পাননি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মচারীরা। পেনশনও পাননি অবসরপ্রাপ্তরা। শেষমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে হস্তক্ষেপের অনুরোধ জানাল বিশ্বভারতীর শিক্ষক সংগঠন ভিবিইউএফএ। প্রধানমন্ত্রী পদাধিকার বলে বিশ্বভারতীর আচার্য। সেই কারণেই তাঁকে এই চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যপাল জগদীপ ধনকড়কেও চিঠির প্রতিলিপি পাঠিয়েছে শিক্ষক সংগঠন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকেও চিঠি দিয়েছে ভিবিইউএফএ। যদিও কেন এমন চিঠি পাঠানো হয়েছে তা জানতে চেয়ে দুই অধ্যাপককে পাল্টা নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কেন এখনও বেতন হল না তা নিয়ে কিছু বলা হয়নি শান্তিনিকেতনের তরফে। গোটা ঘটনার জন্য উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো এবং অ্যাকাউন্টস অফিসারকে কাঠগড়ায় তুলেছে শিক্ষক সংগঠন। চিঠিতে লেখা হয়েছে, জুন মাসের বেতন ৩০ জুন হওয়ার কথা। ৮ জুলাই পর্যন্ত তা হয়নি। কেন বেতন, পেনশন আটকে রয়েছে সে ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানায়নি। শিক্ষক সংগঠন এও জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি, জুন ও জুলাই মাসে একই ভাবে বেতন দিতে দেরি হওয়ার ঘটনা ঘটায় কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তার জবাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি।

```