Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমে ঢুকে পড়ল বর্ষা, বাংলায় প্রবেশ কখন?

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতে ঢুকে পড়েছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, অসমের ধুবুরী পর্যন্ত চলে এসেছে মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গের বেশিরভাগ অংশ এবং সিকিমে বর্ষা ঢোকার স

অসমে ঢুকে পড়ল বর্ষা, বাংলায় প্রবেশ কখন?

শেষ আপডেট: 10 June 2023 10:00

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতে ঢুকে পড়েছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, অসমের ধুবুরী পর্যন্ত চলে এসেছে মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গের বেশিরভাগ অংশ এবং সিকিমে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি (monsoon in Bengal)।

হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে আজ শনিবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা একটু বাড়বে।

উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, দার্জিলিং কালিম্পং, কোচবিহার, এবং আলিপুরদুয়ারের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমী বায়ু ঢুকে যাওয়ায় সোমবার থেকে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

কলকাতায় আজ মূলত আকাশ মেঘলা থাকবে। আগামীকাল বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। আজ কোনও জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে আগামীকাল থেকে তাপমাত্রা খানিক বাড়বে এবং মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে।

কেরল থেকে পায়ে হেঁটে মক্কা! হজে যাবেন বলে ১ বছর ধরে হাঁটলেন যুবক


```